somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তিগত লেখা: গিন্নিকে যখন চায়নিজ ভাষায় কিছু বলবো

২০ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় কয়জন বিদেশী বন্ধু এসেছিলো। এদের মধ্যে একজন মহা রোমান্টিক। আমাকে বল্লো
- তোমার বউকে বলো, Wǒ ài nǐ (我爱你)
আমি বল্লাম
- ও এ নি না হয় বল্লাম, কিন্তু এর মানে কী?
ভদ্রলোক খুব সুইট করে হাসলেন। হেসে বল্লেন
- এর মানে হলো I Love You
আমি আঁতকে উঠলাম। বল্লাম, খাইছে!
তিনি খাইছে এর মানে বুুঝলেন না। কান খাড়া করে বল্লেন, হোয়াট ডাজ ইট মিন?
আমি বল্লাম, খাইছে মানে অলরেডি ইটেন।
ভদ্রলোক কিছুই বুঝলেন না। বেকুব বেকুব হাসি দিয়ে বল্লেন, কে খাইছে?
আমি বল্লাম, তুমি যে বাক্য আমারে বলতে বল্লা, এইটা যদি বউরে বলি, তাহলে বউ আমাকে খেয়ে ফেলবে।
ভদ্রলোক খুব আন্তরিকতার সাথে সিরিয়াসলি জানতে চাইলেন
- হোয়াই!
আমি বল্লাম
- আরে ভাই, কোন দিন তো বাংলায়ও বউ রে ভালোবাসি বলি নাই। ইংরেজীতেও বলি নাই। এখন হঠাৎ করে চায়নিজ ভাষায় যদি এইসব বলা শুরু করি। বউতো ভ্রু কুঁচকায়ে প্রথমে আমার দিকে তাকাবে। তারপর দড়জা বন্ধ করবে। তারপর যা বলবে তা হইলো, ঘটনা পরিষ্কার কইরা বলো। আজকাল কার সাথে কী কইরা বেড়াইতেছো? কারে পটানোর জন্য চাইনিজ শিখতেছো বলো। আজ হয় বলবা, না হয় বলাইয়া ছাড়বো। কোন পথে যাইবা নিজে সিলেক্ট করো।

ভদ্রলোক চলে গেলেন। এর পর মনে হলো, আহাহা মস্ত বড় ভুল হয়ে গেছে। ভদ্রলোককে জিজ্ঞাসা করে রাখা দরকার ছিলো, তুমি একটা দজ্জাল মহিলা'র চায়নিজ কী?

গুগলে সার্চ দিতে বসলাম। দজ্জালের ভালো বাংলাতো জানি না। অনেক বুদ্ধি করে বের করলাম, দজ্জাল এর সমার্থক হইতে পারে বদরাগী। গুগুলে লেখলাম, You are a hot headed girl। চায়নিজ ভাষায় আসলো, Nǐ shì yīgè tóunǎo fārè de nǚhái (你是一个头脑发热的女孩)।

এখন ভাবতেছি, কোন একটা রোমান্টিক সিচুয়েশনে বউয়ের হাত দুইটা ধরবো। ধরে গদগদ আবেগ নিয়ে বলবো, নি শি ঈইজে টুনাআও ফারে ডি নুহাই।

এই কথার অর্থ বউ জিজ্ঞাসা করবে বলে মনে হয়না। এই ফালতু জিনিস শুনার তার টাইম নাই। তাও যদি কোন অদ্ভুৎ কারনে তিনিও রোমান্টিক হয়ে এর অর্থ জিজ্ঞাসা করেই বসেন তখন না হয় বলে দিবো, এর অর্থ হইলো বউ, তোমার মত এমন ভালো বউ দুনিয়ার কোথাও আর নাই।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×