somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা ছাড়া আর আছে কী!

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুরগি নিলাম। দুইটা ছেলে খুব সুন্দর কইরা কাইটা ছাইটা দিলো। দশ, দশ বিশটা টাকা দুইজনের হাতে দিলাম। এরা অবাক হয়ে বল্লো
- এইটা দিয়া কী করবো?
আমার কিছু বলা লাগলো না। দোকান মালিকই বলে দিলো
- রাখ, তোদেরকে বখশিস দিসে ব্যাটা।

এর আগেও বিষয়টা খেয়াল করছি আমি। আমরা হোটেলে গিয়ে টিপস্ দেই। কিন্তু অন্য পেশায় যারা আছে। তাদেরকে দেই না। কয় টাকাই বা এরা বেতন পায়? এর মধ্যে সবার আগে এরা চিন্তা করে রাখে, দেশের বাড়ী কত পাঠাবে। বাকী টাকা দিয়া থাকা, খাওয়া। টিপস হিসাবে পাঁচ, দশটা টাকা দিতে হয়। এইটা দিয়া এরা টুকটাক শখ, আহ্বলাদের কাজ করতে পারে।

আরেকবারের একটা স্মৃতির কথা বলি। একটা দোকানে ঢুকে এইটা সেইটা নিলাম। দশ কি বারো বছরের একটা ছেলে বুলেটের গতিতে সব রেডি করে দিলো। বেশ গুলটু গালটু চেহারা ছেলেটার। দোকান থেকে বের হওয়ার সময় ছেলেটার হাতে দশটা টাকা দিলাম। এই ছেলেটাও অবাক হয়ে বলেছিলো
- এইটা দিয়া কী করবো!
বল্লাম, চকলেট খাইয়ো।

হঠাৎ করেই দেখি, দোকানের মালিক কেমন যেন হাসি, হাসি, লজ্জা, লজ্জা মুখ নিয়ে তাকায়া আছে। কেন জানি মনে হলো, ছেলেটা হয়ত ভদ্রলোকের। বিকাল বেলা বাবাকে সাহায্য করতে আসে। উল্টা আমার লজ্জা লাগলো। এই ছেলে যদি দোকান মালিকেরই হয়। তাইলে, দশ টাকায় যে চকলেট পাওয়া যাবে তা কি সে খাবে?

ভালোবাসা প্রকাশের মাধ্যম থাকতে হয়। হোক সে মুখের কথা, হোক সে অন্য কিছু। এক মুহূর্তের জন্যও যদি কারো সাথে দেখা হয়। তবু কোন না কোন মাধ্যমে যেন ভালোবাসাটা প্রকাশ পায়। ভালোবাসা ছাড়া আর আছে কী!
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×