somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা না মনের ছোট খাটো কথাগুলা বলি না

১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা না মনের ছোট খাটো কথাগুলা বলি না। কেবল লজ্জা পাই। অথচ বলে দিলেই কিন্তু হয়। উদাহরণ দেই -

রাকিব ভাই আর আমি তখন পাশাপাশি বসি। তিনি বাসা থেকে লাঞ্চ আনতেন। যখন লাঞ্চের বাটি খুলতেন! অদ্ভুৎ সুন্দর একটা গন্ধে রুমটা মৌ মৌ করতো। কী মশলা দিয়ে এই রান্না হইতো জানি না। নিশ্চয়ই বেহেস্তের কোন ফেরেস্তা চোরাই পথে রাকিব ভাইয়ের বাসায় মশলা সাপ্লাই দিতেন। এত সুন্দর ছিলো সেই রান্নার গন্ধ। তাও প্রত্যেক দিন, ভিন্ন ভিন্ন অসাধারণ গন্ধ।

আমি লজ্জায় কোন দিনও বলতে পারি নাই, রাকিব ভাই দেনতো একটু তরকারী দেন। খাইয়া দেখি এই অমৃত'র স্বাদটা কেমন। অথচ এক দিনের ঘটনা বলি। মহসিন ভাই আমার রুমে আইসা বসলেন। রাকিব ভাইয়ের খাওয়া তখন প্রায় শেষ পর্যায়ে। খাবারের গন্ধটা তিনি চউখ বন্ধ করে দীর্ঘ শ্বাস টেনে নিলেন। এর পর আমাকে বল্লেন
- এই রান্না কার? কে খায়?
আমি হাসি দিয়া বল্লাম
- রাকিব ভাই।

মহসিন ভাই বিনা দ্বিধায় বলে ফেল্লেন
- এই রাকিব ভাই, আমারে একটু খাইতে দেন তো!

খাবার প্রায় শেষের দিকে ছিলো। যতটুকুই ছিলো আরেকটা প্লেটে করে দিলাম। যে দুই তিনটা লোকমা ছিলো। মহসিন ভাই তৃপ্তি নিয়া খাইলেন। অথচ আমি সাহস করে কোন দিনও বলতে পারি নাই।

আমি আবারো বুঝলাম, সহজ কথাটা সহজ করে বলে দিতে হয়। দুনিয়াটা প‌্যাঁচ এর জায়গা না। সহজ, সরল একটা জায়গা। প‌্যাঁচ শুধু আমাদের মনে।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×