ইচ্ছা কইরা প্রিয়'র সাথে একটা পলিটিক্স করছিলাম। পলিটিক্সে কাজ দিছে।
প্রিয়কে ঘুম পাড়ানোর আগে আমি একটা কাজ করি। চুল টেনে, ভ্রু টিপে, পিঠ চুলকে একটা আরাম দেই। একেবারে রাজা গজার মত সে এই আরামটা উপভোক করে। ঘুমের আগে কাউরে কাছে যাইতে দেয় না। আমারে ডাকতে থাকে
- এ্যাই...এ্যাই।
এই খঞ্জনী ডাকটা ওর মা'র কাছ থেকে ও শিখছে।
প্রিয়'র মা বেশ কয়েক দিন খ্যাচখ্যাচ করছে এই মাসাজ করা নিয়া। ভ্রু কুঁচকাইয়া বলছে
- এ্যাই, তোমার এইসব বদ স্বভাব বন্ধ করো। পরে প্রিয়'র অভ্যাস হইয়া যাইবো।
আমিওতো চাই, অভ্যাসটা হউক। যদি উপরওয়ালা চায়, হয়ত নাতি পুতি দেইখ্যা মরবো। আর তখনো ঘুমানোর আগে প্রিয় আমার সামনে আসবো। সামনে আইসা কুন্ডলী পাকাইয়া শুইবো আমার কোলের কাছে। আমি প্রিয়'র মাথা বানায়া দিবো। আর প্রিয়'র পোলাপান পাশে খিলখিলায়া হাসবো। প্রিয় হয়ত একটু লজ্জাও পাইতে পারে। নকল ধমক দিয়া হয়ত পোলাপানেরে বলবো, গেলি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

