somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘড়ি

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিয়ের পরপরের ঘটনা। শশুর শাশুড়ী আমাকে নিয়ে গেলেন বসুন্ধরা সিটি মার্কেটে। ঘড়ি কিনে দিবেন। সাথে বউও আছেন। নিজের জন্য পছন্দ করে গিফ্ট কেনাটা খুবই বিব্রতকর। আমি নতুন জামাই। মুখ খুলে কিছু বলতেও পারি না। ঘড়ি দেখি আর খুব বিনয়ের সাথে বলি
- যে কোন একটা কিনলেই হলো।

পাশ থেকে বউ চউখ রাঙ্গানি দেন। তিনি দামী দামী ঘড়িগুলানের কাছে গিয়ে দাঁড়ায়ে থাকেন। আমি শেষমেষ খুবই ইকোনমিক একটা ঘড়ি পছন্দ করলাম। এবং জোর দিয়ে বল্লাম, আমার এইটাই পছন্দ হইছে।

সেই থেকে বউ ঘেনর ঘেনর করেই যাচ্ছে, করেই যাচ্ছে - তোমারে ভালো একটা ঘড়ি কিনে দিবো। গত কয়দিন আগে আমারে ধরে বেঁধে নিয়ে গেলো বসুন্ধরা সিটিতে। এবার বুক ফুলায়ে হেটে বেড়াচ্ছি। নিজের টাকায় ঘড়ি কিনবো, এইখানে একটু বেশী দাম হইলে বিব্রত হওয়ার কিছু নাই।

একটার পর একটা ঘড়ি দেখি, পছন্দ হয় না। হঠাৎ করে একটা ঘড়ি দেখি পছন্দ হয়ে গেলো। একটা অটোমেটিক স্কেলেটন ওয়াচ। বাজেট ছিলো পনেরো হাজার টাকার মত। ঘড়িটার গায়ে দেখি লেখা পচিশ হাজার। ভাবলাম, কোনভাবে আর দশ হাজার টাকা বাজেট বাড়ায়ে ফেলি, নিয়ে নেই। অর্ডার দেওয়ার আগে দেখি, ঘড়ির দাম দুই লাখ পঞ্চাশ হাজার টাকা! ঘড়ি পছন্দ হয় নাই এমন একটা চেহারা করে দোকান থেকে বের হয়ে আসলাম।

পরে গেলাম ভিকটরিনক্সের এখানে। এইটা আমার পছন্দের ব্রেন্ড। এই ব্রেন্ডের বেশ কয়েকটা নাইফ আমার আছে। কিন্তু সবচেয়ে কমদামী ঘড়িটার দামও ছত্রিশ হাজার টাকা! বউরে বললাম
- চলো ২৫০ টাকা দিয়া একটা কেসিউ ডিজিটাল ঘড়ি কিনে বাসায় ফিরি।
তিনি আমার দিকে ভ্রু বাঁকা করে তাকাইলেন। বললাম
- আরে বুয়েটের লুৎফুল কবির স্যার দেখছি এমন একটা ঘড়ি পড়েন। ইভিএম ডিজাইন করার মত বিজ্ঞানী যদি পড়তে পারেন তবে আমি পড়লে দোষ কী?
তিনি চাপা স্বরে বললেন
- আগে ঐ রকম বড় মানুষ হও, তারপর না হয় প্লাষ্টিকের ঘড়ি পইড়া ঘুইরো।

মনে মনে বললাম, আর হইছে! যার হয় তার শৈশবেই লক্ষণ দেখা দেয়। যৌবন শেষ হয়ে যাচ্ছে তাও প্রতিভার কোন লক্ষণ টের পাই না।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৯
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×