বউকে বললেন
- সবার সাথে মিশবা। এতে আমার কোন আপত্তি নাই। আমার চাইতে বেশী ভালো যদি কেউ তোমাকে বাসে, আমার চাইতে বেশী মমতা নিয়া যদি তোমার কেয়ার কেউ করে। তবে সে তোমারে নিয়া যাক, এতে আমার কোন দুঃখ নাই। আমি জানি, এইটা সম্ভব না।
কথাগুলা আমার স্কুলফ্রেন্ড সোমা'র হাজবেন্ড তাকে বলছিলো বিয়ের পরপর। ভাইয়ার অনুপ্রেরণায় সোমা বিয়ের পরেও পড়াশোনা করে, এ্যাডভোকেট হয়েছে। দুইটা পরীর মত মেয়ে নিয়ে সোমার সংসার। এবার যখন চিটাগাং গেলাম, তখন কলিগদেরকে নিয়ে বাসায় গিয়ে দেখে আসলাম সোমার সুখের সংসার।
এত বছরেও সোমার হাজবেন্ডের সাথে আমার দেখা হয় নাই। দেখা হইলে অবশ্যই পা ছুঁয়ে সালাম করে বলবো, ভাই এত বড় মন নিয়ে তো দেবতাও হয় না! আপনি তাহলে কে?
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



