ইনায়ে বিনায়ে জঙ্গিদেরকে সমর্থণ করা মানুষের সংখ্যা দেখি আশেপাশে কম না! এর মধ্যে একজন নারীতো নিব্রাসের বন্দুকওয়ালা ছবি তার টাইটেল পিকচার দিছিলো। আরেকজন দেখি আমারে বলতেছে
- নিব্রাসতো আগে একজন মানুষ। তারপরেই না একজন জঙ্গী, নাকি?
আমি স্পষ্ট বললাম
- নাহ সে আগে মানুষ ছিলো। পরে জঙ্গি হয়ে গেছে। জঙ্গি আবার মানুষ থাকে কেমনে!
আরেকজন বলতেছে
- যারা মানুষ মারতেছে তারা মুসলিম না।
তাদের নাম, বাপের নাম, পরিবার, জন্মের ইতিহাস, কাগজ পত্র সব কিছুই বলতেছে তারা মুসলিম। অথচ ঘটনা ঘটানোর পর তার জাত ভাইরা তারে স্বীকার করতেছে না।
মানুষ খুন করা কিভাবে এরা সমর্থণ করে? এদের তাহলে জঙ্গি হতে আর কয়টা ধাপ বাকী? আমি বলছিলাম
- যে ধর্মে নিরপরাধ মানুষ খুন করতে বলে, সেইটা ধর্ম হইতে পারে না।
আমারে কয়, আমি নাকি ভুল পথে আছি!
আমি উত্তরে বলছি
- মানুষরে ভালোবেসে যদি ভুল পথে থাকি তো আমি এতে সন্তুষ্ট। কারন আমি নিজে হয়ত দোযখ যাবো, দুনিয়াটারেতো দোযখ বানাবো না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

