somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনার কিলিং

১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়ে মানুষ হইলো সমস্যা। এদের কারনে পরিবারের মান সম্মান বলে কিছু থাকে না। এরা প্রেম করে! বাপরে পরিবার ল্যাংটা হয়ে গেলো। এরা পর্দা করে না! ছি ছি ছি পরিবার মুখ দেখাবে কী করে! তাহলে এর সমাধান কী? মুসলিম পরিবারগুলা বুদ্ধি একটা বের করছে এই সমস্যার। সমস্যাটা'র ইংরেজী নাম অনার কিলিং। বাংলায় করলে দাঁড়ায় সম্মান রক্ষার্থে হত্যা। অনার কিলিং শুধু নারীর ক্ষেত্রেই প্রযোজ্য। কারন পুরুষের কারনে আবার পরিবারের কোন সম্মানহানী হয় নাকি! ভাই যদি প্রেম করে? এইটাতো ফান! বাপ যদি েশ্যালয়ে যায়? এইটা পুরুষের একটু এক্সট্রা বিনোদন।

সমাজে অনার কিলিংয়ের কোন শাস্তি নাই। কারন সমাজে মান সম্মান আগে। তবে মিডিয়ায় টুকটাক জানাজানি হয়ে গেলে মাঝেমাঝে টুকটাক বিচার হয়। পৃথিবীর প্রায় সব মুসলিম দেশেই এইটা কমন প্রাকটিস। অথচ বাংলাদেশে অনেকে জানেই না যে অনার কিলিং বলে একটা বিষয় আছে। কারন..., নাহ কারনটা বললাম না। শুধু এতটুকু বলি, বাঙ্গালী উৎসবের জাতি, খুনাখুনি'র জাতি না।

গত দুই দিন আগে পাকিস্তানে কান্দিল বালুচ নামের এক মডেলকে তার ভাই গলা টিপে মেরে ফেলছে। কারন সে মডেল, সে মিডিয়ায় কাজ করে, তার কারনে পরিবারের সম্মান হানি হচ্ছে। গুগুলে অনার কিলিং লিখে দেখেন কতশত এমন কাহিনী পাবেন। বাপ তার মেয়েকে মেরে ফেলে, ভাই তার বোনকে মেরে ফেলে। এমনকি পরিবারের সবাই একত্র হয়ে উৎসব করে এই পরিবারেরই একটা মেয়েকে মেরে ফেলে! এবং সমাজের সবাই এতে তলে তলে খুশিও হয়। যাক বাবা, চরিত্রহীন মেয়েটারে মেরে পরিবারের সম্মানতো রক্ষা হলো।

কিন্তু ঘরের ছেলেটা যে প্রেম করতে ছুঁকছুঁক করে একটা মেয়ের সাথে। তখন কোন সমস্যা নাই। আর যে মেয়েটার সাথে প্রেম করে, তার পরিবারে ধরা খেলে মেয়েটাকে মেরে ফেলবে। এতে ছেলেটারতো কোন রিস্ক নাই! সে আরেকজনের পিছনে ছুঁকছুঁক করবে। অন্যের ঘরের মেয়ের সাথে প্রেম, েক্স করা যায়। সমস্যা হইলো নিজের পরিবারের মেয়েটারে নিয়া! প্রায়ই ভাবি, এমন হায়েনাদের দেশে মেয়ে কেন জন্ম হয়!

ইউরোপ, আমেরিকারে যতই অসভ্য বলে গালি দেই। সম্মান বাঁচাইতে তারা অন্তত পরিবারের লক্ষীরে হত্যা করে না। বরং দূর সম্পর্কের লোকরেও আবেগ নিয়া পরিচয় করায়ে দেয়, সি ইজ মাই ফ্যামেলি।

আমরা অনার কিলিং জানিই না কী জিনিস। কারন আমাদের ঘরে মেয়েটা একটু বড় হলেই তারে আলাদা রুম দিয়ে ছেলেটাকে ড্রয়িং রুমে পাঠিয়ে দেই। আমাদের ঘরে মেয়েরা হয়ত মায়ের শাষণ পায়, কিন্তু যে কোন পরিস্থিতিতে বাপের চেয়ে বড় বন্ধু মেয়েদের আর নাই। ভাইয়ের চেয়ে নিরাপদ স্থান আর মেয়েদের নাই। কারন আমরা বাঙ্গালী।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×