নারী জাতিরে সারা জীবন যন্ত্রনাই দিয়ে গেলাম।
- মা'রে সারা জীবন হুমকি, ধামকি দিয়া দাবি আদায় করছি।
- দুই বড় বোনের কোলে কোলে থাকতাম, নামাইলেই কান্না। বেশ মনে আছে, আমারে কোলে নিয়া কুতকুতও খেলতে হইতো তাদের।
- বিয়ে করে মানুষের দায়িত্ব বাড়ে। আমি সব দায়িত্ব দিয়ে বসে আছি প্রিয়'র মা'র ঘাড়ে।
এরপরেও নারী জাতি নিয়ে কত কত কথা প্রায়ই লেখি। আরো কত কথা আছে যা লেখা'র মত না। সব কথা লেখা যায় না, লেখা ঠিকও না। মানুষ সব কিছু'র ছবি তোলে না। কোন কিছু সুন্দর লাগলে তবেই মন চায়, মুহূর্তটা ধরে রাখি। লেখালেখিও অনেকটা এমন। সুন্দর কোন কথা, সুন্দর কোন বার্তা যখনই মনে আসে, তখনই মনে হয় লেখে রাখি। মনের ছবি তোলার কোন সুযোগ নাই। মনে'র ছবি তোলার জন্য লেখালেখিই হচ্ছে সব চেয়ে সহজ। আর সবচেয়ে কঠিন হলো, মনের সুন্দর কথা, সুন্দর বার্তাগুলা কাজের মাধ্যমে সমাজে তুলে ধরা। যার প্রতিচ্ছবি রয়ে যাবে সহস্রবছর ধরে...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

