somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিকথা...

১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধুকে নিয়ে একটা স্মৃতি কথা। আব্বা'র কাছ থেকে শোনা। কথাটা বলতে গিয়েও আমি বলি না। কেবল মনে হয়, এত বড় মানুষকে নিয়ে কথাগুলা বলবো। কোথাও যদি কোন ভুল হয়! কবিগুরু'র কাছ থেকে সাহস নিলাম। তিনি বলেছেন - "সেই সত্য যা রচিবে তুমি, / ঘটে যা তা সব সত্য নহে। কবি, তব মনোভূমি / রামের জনমস্থান, অযোধ্যার চেয়ে সত্য জেনো।"

সম্ভবত ৬৯ এর দিকের ঘটনা। বঙ্গবন্ধু জনসংযোগ করতে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। কুমিল্লা'র ব্রাহ্মণপাড়া থানার সাহেবাবাদ গ্রামেও তিনি গিয়েছিলেন। শুধু তাই না, সাহেবাবাদ বাজারে আমাদের একটা ঘর আছে। ঐ ঘরে নাকি বঙ্গবন্ধু এক রাত ছিলেনও! কথাটা আমি যখন আব্বার কাছে প্রথম শুনি, বিশ্বাস করি নাই। আব্বা মারা যাবার পর বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। কথায় কথায় বড় ভাইও বললেন-
আমাদের বাজারের ঘরেতো বঙ্গবন্ধু এক রাত ছিলেন। অনেক হাটাহাটির পর ঐদিন তাঁর পায়ে ব্যথা ছিলো। ব্যথা কি ব্যথা? প্রচন্ড ব্যথা! আমাদের গ্রামের গ্রাম্য চিকিৎসক তখন ঝাড়ু ডাক্তার। বঙ্গবন্ধুর পায়ে সেই রাতে ঝাড়ু ডাক্তার কেরুসিন তেল গরম করে মাসাজ করে দিয়েছিলেন। এর কয়েক বছর পর তখন বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট। ঝাড়ু ডাক্তার আসলেন ঢাকায় বঙ্গবন্ধুর সাথে দেখা করতে। গ্রামের মানুষ, বঙ্গবন্ধুর বাসায় ঢুকে ফ্লোরে বসতে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু নাকি তখন ঝাড়ু ডাক্তারকে টান দিয়ে বুকে নিয়ে বলছিলেন, তুই ঝাড়ু না! তুই ঐদিন আমারে যে সেবা করছিলি! তুই নীচে বসতেছোস কেন! তোর স্থান আমার বুকে।

কথাগুলা ঐ দিন বড় ভাইয়ের মুখে আবারো শোনার পর, কিছুটা বিশ্বাস করলাম। তার কারন
- বঙ্গবন্ধু সারা বাংলাদেশের নেতা ছিলেন। গ্রামে, গঞ্জে জনসংযোগ করতে গিয়ে সব সময় নিশ্চয়ই ভালো হোটেলে থাকার সুযোগ ছিলো না। তাই অজপাড়া গাঁ এর বাজারেও হয়ত এলাকার নেতাদের সাথে অনেক রাত উনার কাটাতে হয়েছে।
- বঙ্গবন্ধুর স্মৃতিশক্তি ছিলো সাংঘাতিক ভালো! বহু বছর পর দেখা করতে গিয়ে কেউ নাম বলতে চাইলেও নাকি তিনি থামিয়ে দিয়ে বলতেন, তুই ওমুক না!
- বঙ্গবন্ধু প্রায় সবাইকেই তুই ডাকতেন। শোনা গল্পে ঝাড়ু ডাক্তারকেও বঙ্গবন্ধু "তুই" বলেই বলছিলেন, তুই ঝাড়ু না!

আমি তুচ্ছ মানুষ। এই লেখা বড় কারো নজরে পড়ার সম্ভাবনা কম। তারপরেও যদি কারো নজরে পড়ে যায়। ইতিহাস ঘেটে, এলাকার মানুষের সাথে কথা বলে হয়ত এর সত্যতা যাচাই করতে পারবেন। সত্য, মিথ্যা যাই হোক। আমি গ্রামের বাড়ী গেলে আমাদের বাজারের ঘরটাতে একবার হলেও অন্তত যাই। মনে মনে টাইম মেশিনে চড়ে পিছনে যাবার কথা ভাবি। বুঝার চেষ্টা করি, তখন ঘরটা কেমন দেখতে ছিলো। কোন জায়গাটায় বঙ্গবন্ধু বসছিলেন। পা ব্যথা নিয়ে সেদিন কি তিনি ঘুমাতে পেরেছিলেন? কোথায়, কিভাবে ঘুমিয়েছিলেন? বড় মানুষরা ছোট, ছোট অনেক স্মৃতিকথা'র জন্ম দিয়ে যান!
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×