somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার গাওয়া কয়েকটি গানের ইউটিউব ভিডিও এবং সেগুলার পিছনের কিছু ঘটনা :)

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম ভিডিওটা এই বছরের ফেব্রুয়ারির দিকে। আমার ফ্যাকাল্টির ১২ বছর পূর্তী উপলক্ষে। গানের নাম ‘প্রেম তুমি’ … তাহসানের। তবে একটা বিভৎস ঘটনা ঘটে প্রোগ্রামের দিন। যেহেতু প্রোগ্রামের আগে বেশ কয়েকদিন যাবৎ রিহার্সেল হয়, সেখানে আমিও অংশগ্রহন করি। আর রিহার্সেলের সময় আমি একুইস্টিক গিটার দিয়েই পারফর্ম করতাম, আর সেটা দেখে আমার প্রোগ্রামের এরেঞ্জার মনে করেছিলেন আমি মেইন প্রোগ্রামে আমার একুইস্টিক দিয়েই পারফর্ম করব। তাই তিনি যারা মিউজিশিয়ান হিসেবে বাইরে থেকে আসছিলেন তাদেরকে আমার গানটার কথা বলেন নি। সো তারাও আমার গানটার সাথে বাজানোর জন্য প্রাকটিস করে আসেননি। এটা আমি মেইন প্রোগ্রামের আগের ঘন্টা খানিক আগে জানতে পারি যে তারা আমার গানের সাথে বাজাতে পারবেন না … সো আমাকে নিজের গিটার নিয়ে নিজেকেই সলো পারফর্ম করতে হবে। ভীষন চমকে গেছিলাম … কারন একটা প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু একটা ইন্সট্রুমেন্টই থাকছে সেহেতু রিদমের ব্যাপারে আমার একটু আলাদা প্রস্তুতির দরকার ছিল। যাই হোক… সেই সময় পায়নি। গিটার নিয়ে স্টেজে উঠে গিটারে ইলেকট্রিক আউটপুট লাগানোর সময় খেয়াল করলাম লুজ কানেকশান। সো প্রোগ্রামের মাঝে যদি কানেকশান ছুটে যায় আমি ধরা খেয়ে যাব। যাই হোক কোন ভাবে পার করেছিলাম ঐ মিনিট পাচেক সময়। কোন অঘটন ঘটেনি… এবং ঐটা ছিল আমার জীবনে অন্যতম সফল কিছু মিনিট। হেডফোন যদি হাতের কাছে থাকে প্লিজ লাগিয়ে নিতে পারেন…


এইটা গানটা “যদি হিমালয় হয়ে” … খালিদের। ভিডিওটা রিহার্সেল এর সময় নেওয়া। গানটা করেছিলাম বসন্তবরনের প্রোগ্রামে। তো এখানেও একটা ঘটনা ঘটে, তখন আমি জুনিয়র ছিলাম। আমার যেসব সিনিয়ররা গান সিলেক্ট করতেন তারা এই গানটির নাম শুনে আমাকে ‘না’ করেদিয়েছিলেন। বলেছিলেন স্টেজ় নাকি মাতানো যায়না এসব গান দিয়ে… গান চেঞ্জ কর। কেমন জানি একটা জিদ চেপে গিয়েছিল ভিতরে… বলেছিলাম করলে এই গানটাই করব না হলে আমি স্টেজে উঠব না। কারন ‘স্টেজ মাতানো’ ব্যাপারটাতে আমার এলার্জি আছে একচুয়ালি। অনেক শ্রোতা আছেন যারা গান শুনতে যান… নাচানাচি করতে না। এবং এদের সংখ্যাই বেশি। তার ভাল গান করলে স্টেজ এমনিতেই মেতে যাবার কথা। যাই হোক, করেছিলাম… এবং ভালো রেস্পন্স পেয়েছিলাম।


এই গানটা মিনারের “ঝুম” … জাস্ট কয়েবার শুনেছিলাম। ভালো লেগে গেছিলো … ব্যাস। ইভেন পুরো গানটা মুখস্থ ও হয়নি। জাস্ট গিটারে টেনে টুনে স্কেল আর কর্ড গুলা বের করে গেয়ে ফেললাম আরকি। :D


আমি Recall এর তেমন ভক্ত নই, কিন্তু একটা পিচ্চি ছিল… না ৪ ফুট ১১ ইঞ্চি না। তিনি অন্য একজন… আমি প্রায়ই ‘প্রিন্সেস’ বলে ডাকতাম তাকে। তার খুব পছন্দের ছিল গানটা… কারন বোধহয় গানের একটা জায়গাতে তার নাম আছে। তার পর থেকে গানটা আমার কাছেও ফেভারিট হতে শুরু করে্… একদিন রিস্ক নিয়ে গানটা করে ফেললাম। না … প্রিন্সেস বোধহয় জানেনা আমি গানটা স্পেশালী তার জন্য গেয়েছি বা চেষ্টা করেছি গাইবার। রাতের আকাশে কিছু তারা দেখেন না ? পরের রাতে তাদের অনেক গুলা কিন্তু হারিয়ে যায়। তাদের মতই প্রিন্সেস হারিয়ে গিয়েছে … হ্যা খুব কাছেই থাকেন তিনি, ডাকলেই ডাকা যাই। জাস্ট একটা ফোন কল। কিন্তু অধিকারটা নেই … যাই হোক, বাদ দিই। তবে হ্যা ... আমার ব্লগে আসার পিছনে তার অবদানটাই সবচেয়ে বেশি ছিল। কিভাবে সেটা না হয় থাক !!!


সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×