somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলচ্চিত্র বিশ্লেষণঃ Kali (ক্রোধ/রাগ)

০৯ ই জুন, ২০১৭ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাধারণ জ্ঞান
---------------------------
সিনেমাঃ কালী

পরিচালকঃ সামীর তাহির

স্ক্রিপ্ট রাইটারঃ রাজেশ গোপিনাধান

অভিনয়ঃ দুলকার সালমান, সাই পল্লভী, ভিনায়কান...

ধরণঃ এ্যাকশন, ড্রামা

মুক্তিঃ এপ্রিল ০১,২০১৬

আইএমডিবি রেটিংঃ ৬.৯/১০

রানটাইমঃ ১১৫ মিনিট

ভাষাঃ মালয়লাম

ঘটনাপ্রবাহ
--------------------

সিনেমার নাম "কালী।" কালি মানে কলমের কালি না, এ "কালী" মানে ক্রোধ/রাগ। সিনেমার নায়ক সিদ্ধার্থ, ডাকনাম সিধু। এ রিভিউ'তে ডাকনামেই কাজ চালাবো। সিধু অল্পতেই রেগে যায়। সোজা ইংলিশে যাকে শর্ট টেম্পার্ড বলে, সিধু সেই শ্রেণির লোক। পান থেকে চুন খসলেই তুলকালাম কাণ্ড বাধিয়ে ফেলে সে। স্কুল থেকে শুরু করে চাকরী জীবন, সবখানেই সে একইরকম, মাথাগরম। এর কোনো পরিবর্তন হয়নি কোনোদিন।

সিধু বিবাহিত, চাকরী করে ব্যাঙ্ক অফিসে। সেখানে ক্লায়েন্টদের সাথে হেসে হেসে, ঠান্ডা মাথায় কথা বলাই নিয়ম। কিন্তু, ব্যাঙ্কে যারা আসে, তাদের কাজকর্মে সিধুর মাথা গরম হয়ে যায়। কেউ ফর্ম ফিলাপ করবে, কলম আনে না, কেউ অকারণেই বকবক করে সারাদিন। সবমিলিয়ে ত্যক্তবিরক্ত অবস্থা। সারাদিন এই ঝামেলা পেরিয়ে বাসায় এলেও শান্তি নেই। পাশের বাসার ত্যাঁদড় ছেলেটা সিধুদের বাসায় এসে টিভির সাউন্ড ফুল করে সোফায় উঠে নাচানাচি শুরু করে। অল্পতেই রেগে যাওয়া সিধুকে উত্তপ্ত করতে এটুকুই যথেষ্ট হয়ে যায়। বোমার সলতেতে যেন আগুন ধরে যায়!

সিধুর স্ত্রী অঞ্জলি, স্বামীর এ অল্পতে রেগে যাওয়ার সমস্যা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন। সে বহুবার চেষ্টা করেছে সিধুর এ সমস্যা দূর করতে। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো।

এভাবেই চলছিলো দিনকাল। এরপরই এলো সে রাত। এক ঘটনাবহুল রাত। সিধু আর অঞ্জলি যাচ্ছিলো অঞ্জলীর বাবার বাড়িতে, পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নিতে। মাঝরাতের দিকে হাইওয়ের পাশে এক রেস্টুরেন্টে খেতে যায় তারা, সেখানে ঘটে কিছু অপ্রত্যাশিত ঘটনা। এ ঘটনাগুলোর পেছনে সিধুর হুটহাট রেগে যাওয়াই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলো যদিও। সিধু, অঞ্জলি দুজনের জীবনই পড়ে যায় হুমকির মুখে।

কী হয়েছিলো সেখানে?...

ব্যক্তিগত প্রলাপ
----------------------------

"সিধু" চরিত্রে দুলকার সালমানের অভিনয় ভালো ছিলো। দুলকার সালমান বরাবরই ভালো অভিনয় করে, এ নতুন কিছু না। "অঞ্জলী" চরিত্রে সাই পল্লভীর অভিনয়ও খারাপ ছিলো না। অতটা গ্ল্যামারাস নায়িকা না সাই পল্লভী, তবে এক্সপ্রেশন, অভিনয় সুন্দর ছিলো। যে চরিত্রে সে অভিনয় করেছে এ সিনেমায়, তা ভালোই ফুটিয়ে তুলতে পেরেছে। ফুল মার্কস।

মালয়লাম সিনেমায় যা হয়, ঘটনা খুব বেশি না, তবে কনসেপ্ট স্বকীয়, উপলব্ধির ক্ষেত্রটা বড়, এক্ষেত্রেও সেটাই হয়েছে। আমিও শর্ট টেম্পারড মানুষ, হুটহাট রেগে যাই। নিজেকেও রিলেট করতে পারছিলাম সিধু চরিত্রটার সাথে। সিধুর মত অতটা এক্সট্রিম না হলেও রেগে যাওয়ার অভ্যাস আমারও আছে। যেটা পরিবর্তন করা দরকার। এ সিনেমার ট্যাগলাইন আমার কাছে যেটা উপযুক্ত মনে হয়েছেঃ রেগে গেলেন, তো হেরে গেলেন।

আসলেই, রেগে যাওয়া মানে একরকম পরাজিতই হয়ে যাওয়া। আমার মত যারা শর্ট টেম্পারড মানুষ আছেন, তাদের জন্যে এ সিনেমা দেখা অবশ্যকর্তব্য।

সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৭ রাত ৮:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×