এই লোকটাকে আমি তেমন একটা চিনি না, কখনও কথাও হয় নাই...তারপরও এই লোকটাকে আমি ভালা পাই। কারন:
১/ লোকটি লিনাক্স পছন্দ করে।
২/ লোকটি অনেক টেকি প্রিয়।
৩/ খুব সাধারনভাবে কথা বলে।
৪/ নিজের দিকটা স্পষ্ট করে তুলে ধরতে দক্ষ।
৫/ব্লগের ভেজাল + কোন্দলগুলা খুব কৌশলে এড়িয়ে চলতে পারেন।
এই লোকটি আর কেউ না, আমাদেরই লাভলুদা। আসল নাম এস. এম. ইব্রাহীম লাভলু। লাভলুদা নামে একটা ইয়াহু একাউন্ট খোলার পর সবাই উনাকে লাভলুদা বলে ডাকা শুরু করেB-
ফেসবুক ফ্রেন্ড হিসাবে উনার সম্পর্কে কিছু কিছু জানি...
চট্রগ্রামের ছেলে লাভলুদা কোডিং করতে খুব ভালোবাসেন। নতুন কিছু সৃষ্টিতে অসীম আগ্রহ, অবশ্যই টেকনোলজি বিষয়ক। ২০০৭ থেকে সামহোয়ার ইনের ওয়েব এপলিকেশন ডেভেলপার, আর ২০০৮ থেকে ডিপলয়মেন্ট ইনজিনিয়ার। বিয়ে করে ফেলছেন, খুজলে ব্লগেই তাদের ছবি পাওয়া যাবে :
লাভলুদার ব্লগ:
Click This Link
লাভলুদা সম্পর্কে জানতে :
http://www.lavluda.com
আর কিছু না, কেক ও কুক লাভলুদাই দিবে। আমরা শুধু জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি
লাভলুদার শুভজন্মদিন শুভ হোক
**ব্যাক্তিগত মেসেজ : আপনার মত লোক আমাদের দেশের আইটি সেক্টরে দরকার আছে। আপনি চালিয়ে যান। আর....আপনারা সুখি হোন!!!....আবারো, শুভ জন্মদিন
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


