somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দা বদারসাম ম্যান ঃ মুভি পোস্ট

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জনাব বাট্রান্ড রাসেল বলেছিলেন , 'যেসব কারনে আমি খ্রিষ্টান না তার মধ্যে একটা হল, স্বর্গ সেই জায়গা না যেখানে আমি চিরকাল কাটাতে চাই'। এই মুভির পরিচালক জনাব ইয়েনস লিয়েন (Jens Lien) ও সম্ভবত এই লাইনের লোক।


সিনেমার শুরুতে দেখা যায় নায়ক (Trond Fausa Aurvaag) এক সাবওয়ে ট্রেন ষ্টেশন এ দাড়ায় আছে, স্ট্রেসড, মাথা আউলায় যাচ্ছে তার, ঘন ঘন শ্বাস নিচ্ছে। তার পেছনে এক কাপল অসম্ভব বিচ্ছিরি ভাবে কিস করতেসে। দেখেই বেখাপ্পা লাগে, উইথ ইন ওয়ান সেকেন্ড। মানে এসব কি? এইটা কি ধরনের কিস? ওদের এই কর্মকাণ্ড দেইখা নায়ক আরও উত্তেজিত, এক লাফে ট্রেনের নীচে। যাহ্‌ স্লা ...

পরের সিনে দেখা যায় নায়ক একটা বাসে করে কোথাও যাচ্ছে। লাস্ট স্টপেজে তাকে নেমে যেতে হল। এক লোক তাকে রিসিভ করে কাল্পনিক এক শহরে নিয়ে গেল এবং তাকে তার ফ্ল্যাটের চাবি , চাকরির নিয়োগপত্র ধরায় দিল। ফ্রেন্ডলি বস, অফিসের সবাই খুব ভাল ব্যবহার করে , তেমন কোন কাজ কর্ম নাই। কয়দিন পরেই সে সুন্দরী এক বান্ধবী (Petronella Barker) কে নিয়ে এক ফ্ল্যাটে উঠে গেল। সব কিছু খুব সুন্দর সাজান গোছানো। এক ধাক্কায় লাইফ সেট আর কি :p চারদিকে শুধু সুখ আর সুখ...

কিন্তু তার মনে হল কোথায় যেন কি একটা ঘাপলা আছে। যতই সে মদ খায়, সে মাতাল হয় না, কিছুই সেরকম মজা লাগে না , এমন কি সেক্সও না। বস কিছু বলে না। বান্ধবিও সালা কোন পেইন দেয় না। কি আজব কি আজব?? টেস্ট লেস , অডরলেস ...

কিছুদিন পর এই বিরামহীন সুখ তার আর ভাল লাগে না। অসহ্য লাগে সব কিছু। বোরিং, বিরক্তিকর এক ঘেয়ে , একই প্যাঁচাল , একই জোক শুনতে শুনতে সে ক্লান্ত। সব কিছু তার কাছে কেমন যেন ফেইক মনে হয়। সে একবার চেষ্টা করে যে বাসে করে সে আসছে সেই বাসে করে ফেরত যেতে। কিন্তু সে বাসের ট্র্যাক ফলো করে গিয়ে দেখে কিছুদুর যাবার পর আর কোন রাস্তা নেই। তারপর সে বোরিং লাইফকে হালকা এক্সাইটিং করার জন্য গোপনে সে আরেকটা প্রেম করে। কিন্তু হায় সে আবিস্কার করে এই মেয়ে (Birgitte Larsen) তার আগের বান্ধবির চাইতে কম বোরিং না। তার ২য় প্রেমের খবর শুনেও তার ১ম বান্ধবির কোন রাগ দুঃখ দেখা যায় না।

এই পারফেক্ট জীবন আর সহ্য করতে না পেরে বেচারা সাবওয়ে ষ্টেশন এ যায় সুইসাইড করতে। তারপর অদ্ভুত প্রেমিক প্রেমিকার ভালবাসাহীন চুম্বন দৃশ্য দেখে সে ঝাপ দেয় ট্রেনের নীচে। ফলাফল ভয়াবহ!! কারন ট্রেনের নিচে সে ভর্তা হয়ে যায়, বাট দেয়ার ইজ নো ওয়ে টু ডাই।। ভাঙ্গাচুরা অবস্থায় সে ফেরত আসে, আর ঠিক তখনই তার বান্ধবী তাকে বলে ' ইয়েই তুমি আসছ? চল আমরা বেড়াতে যাই' !! লে হালুয়া ...

তো যাইহোক , এক পর্যায়ে সে রিয়েল ওয়ার্ল্ড এ ফিরে আসার একটা রাস্তা খুজে পায়। দেয়ালের ছোট্ট একটা ছিদ্র, ওপাশ থেকে অসম্ভব সুন্দর মিউজিক এবং আলো আসে। তাই দেখে ডেস্পারেট একটা চেষ্টা চালায় সে। হাতুড়ী শাবল ইত্যাদি নিয়ে। গর্ত খুঁড়ে সে চলে আসে রিয়েল ওয়ার্ল্ড আর কাছাকাছি।।



সিনেমা খুবই সুন্দর ভাবে নির্মিত, মানে পরিচালনা অভিনয়, মিউজিক , লোকেশন সব কিছুই বেশ ভাল্লাগসে। কিছু কিছু জায়গায় হাসি আটকানো মুশকিল। কাস্টিং হইসে অসাধারন, মানে নায়কের চরিত্রের সাথে এর চাইতে মানানসই চেহারা আর হইতে পারে না। মোটামুটি ওয়ান ম্যান শো। তার কর্মকাণ্ড চলাফেরা , প্রতিটা মুভমেন্ট ইন্টারেস্টিং। বাকিরা সবাই সাপোর্টিং।। নরওয়ের মুভি। কোন ক্যাটাগরিতে ফেলা মুশকিল। ডার্ক কমেডি বলা যায়। মুক্তিকাল ২০০৬। দৈর্ঘ্য প্রায় দেড় ঘণ্টা।

একটাই নেগেটিভ পয়েন্ট আমি বলব । সবকিছু এত subtle যে সিনেমার ঘটনা প্রবাহ, টার্ন এন্ড টুইস্ট বোঝা মুশকিল। আমার বুঝতে টাইম লাগসে। আপনাদের হয়ত এত টাইম লাগবে না। আর সব চাইতে বড় সমস্যা হইল, স্বর্গের যদি এই অবস্থা হয় তাইলে তো বিশাল টেনশন রে ভাই!!
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×