কিছুদিন আগে একটি অনলাইন নিউজ পোর্টালের ছবিতে দেখেছিলাম, বাসে ঝুলে সাধারণ মানুষের সাথে অফিসে যাচ্ছেন তুরস্কের প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম নেতা রিসেফ তাইয়েন এরদোগান

দেখে মনে মনে বলেছিলাম," আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে"।
গত পরশু সেই কাজে বড় হবার প্রমান দেখিলাম আমাদের মিনিস্টার ফাটা কেষ্ট ওবায়দুল কাদেরের খেটে খাওয়া সিএনজি চালককে জন সম্মুখে কান ধরে উঠবস করাতে দেখে। ফাটা কেষ্ট কাদের এর আগেও ট্রেনের যাত্রী তত্ত্বাবধানকারী বলরাম দাসকে এভাবেই চড় মেরেছিলেন।

আচ্ছা,এভাবে অপমান করার এখতিয়ার এই ফাটা কেষ্ট মন্ত্রী কোথায় পেলেন? আইন লঙ্ঘন করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু এভাবে সবার সামনে অপমান করার অধিকার তাকে দিল কে? এই প্রজাতন্ত্র? এই দেশ? এই জনগণ?
এই আম-কাঁঠাল-লিচু জনতাই ভোট দিয়ে আপনাকে মন্ত্রী বানিয়েছে। মানুষকে সম্মান দিতে শিখুন। আর মানুষ যাতে আইন মানতে বাধ্য হয় সেই ব্যবস্থা করুন।তা না করিয়া আপনি কেন মিঠূন দা হতে চাইছেন????

আপনাদের সরকারি গাড়িগুলো যখন ব্যস্ত রাস্তায় উল্টো পথ দিয়ে যায়,তখন এর ব্যবস্থা কী?আমরা কি তখন আপনাদের কান ধরিয়ে আর চড় মারার সাহস দেখাতে পেরেছি?????
পারিনি। পারবনা। এদেশ যে আমাদের না। এদেশ এই খেটে খাওয়া লোকদেরনা। এই দেশ ফাটা কেষ্ট কাদেরের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

