somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শুভ্র২৪
বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব।nঅনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি।nএকমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া।nnনির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই।nঅসীম নীল আকাশে ডানা মেলতে চাই।nচাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার প

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও আমার প্রলাপ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে জানেন?
অবশ্যই জানেন।
১৯৫২ সালের সেই দিনে কি হয়েছিলো জানেন?
সেটাও জানেন।
এবার বলুন তো সেইদিন কত জন শহীদ হয়েছিলেন?
গুগল করতে হচ্ছে? ( আমারও করতে হচ্ছে এবং সেজন্যে আমি ভীষণ লজ্জিত)
২১শে ফেব্রুয়ারী ও ২২শে ফেব্রুয়ারী এই দুই দিনে পুলিশের গুলিতে মোট কতজন মারা যান তা অজানা। (কেউ জেনে থাকলে জানাবেন)
পুলিশ কিছু লাশ গুম করে ফেলে বলে জনশ্রুতি আছে। তবে মোট ৬ জন ভাষা শহীদের নাম জানা যায়। তারা হলেন,
রফিকউদ্দীন আহমদ
আবুল বরকত
শফিউর রহমান
আব্দুল জব্বার
আব্দুস সালাম
অহিউল্লাহ( মাত্র ৮/৯ বছরের বালক ছিলেন)
আপনি আমি তাদের নাম মনে রাখবো, কিংবা তাদের আত্মত্যাগের স্মরণে স্মৃতিসৌধ নির্মিত হবে, একথা চিন্তা করে তারা আন্দোলনে যাননি। তারা গিয়েছিলেন নিজেদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে। এছাড়া আর কোনো আকাঙ্খা তাদের ছিলো না।
তাই বলে আমাদের দায় নেই? আমরা তাদের মনে রাখবো না?
কি লাভ মনে রেখে?
-নিজের গর্বটা বোঝেন। এমন নজির কিন্তু আর কোথাও নেই। আপনার দেশেই ঘটেছে, শুধুমাত্র আপনার দেশে। তাও আবার আপনারই জন্য। গর্ব করেন নাম জানেন না? কাদের জন্যে গর্ব করেন জানতে হবে না?
আপনাকে আর কিচ্ছু করতে হবেনা। শুধু তাদের কথা, তাদের অবদানের কথাটা মনে রাখুন। সেটাই আপনাকে দিয়ে আপনার অজান্তে কিছু একটা করিয়ে নেবে।
এবার একটু অন্যদিকে যাই।
"খাইতেসি, কইতেসি, কিরাম, সেরাম" এগুলো শুনতে খারাপ লাগে?
-ভাষা সৈনিকগণ কিন্তু প্রমিত বাংলা ভাষার জন্য আন্দোলন করেন নি। তাঁরা আন্দোলন করেছেন মাতৃভাষা বাংলার জন্য। তাঁদের মধ্যেও হয়তো কেউ নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম কিংবা অন্য কোনও অঞ্চলের আঞ্চলিক বাংলায় কথা বলতেন। ইভেন তাঁদের মধ্যেকার শিক্ষিতরাও হয়তো কথার মধ্যে দুই একটা ইংলিশ ঢুকিয়ে দিতেন। সুতরাং, সুশীলগণ, আমাদের মৌখিক ভাষার সমালোচনা করবেন না। এভাবে কথা বলাটাও আমাদের অধিকার।
তবে তাদের জন্য অধিকার কিনা জানিনা, যারা চিবিয়ে চিবিয়ে পক্ষাঘাতগ্রস্তের মতো ইংলিশ অ্যাকসেন্টে বাংলা বলেন।(আমার ভার্সিটির একজন টিচার আছেন এমন। তিনি চিবিয়ে চিবিয়ে আ-আ করতে করতে বাংলা বলেন। কথার মধ্যে প্রচুর ইংলিশ শব্দ উপস্থিত থাকে।সেটা যে বৃটিশ বা আমেরিকান অ্যাকসেন্ট না, সে ব্যাপারে আমি নিশ্চিত।) এদের কথা শুনলে আক্ষরিক অর্থে আমার চামড়ার নীচে জ্বলে। এই বিকৃতিটাও হয়তো তাদের অধিকার। ভাষার উৎপত্তিই তো বদলে যাবার জন্য।
পরিশিষ্টঃ সবাই অমর একুশের চেতনায় উজ্জীবিত হোক। শহীদদের আত্মা শান্তি পাক।
(অগোছালো লেখার জন্য দুঃখিত। যে কোনও ত্রুটি মার্জনা করবেন।)
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×