somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শুভ্র২৪
বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব।nঅনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি।nএকমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া।nnনির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই।nঅসীম নীল আকাশে ডানা মেলতে চাই।nচাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার প

লজ্জাতো আমারই। আমিই পুরুষ, প্রকারান্তে কাপুরুষ।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে, ফেসবুকে এইসব বলতেও এখন লজ্জা লাগে। ভার্চুয়ালি আর কত প্রতিবাদ করবো। ব্লগ, ফেসবুক মানুষকে গাঁ বাঁচিয়ে প্রতিবাদ করতে শিখিয়েছে। সরকারও তাই সমস্যার সমাধান করে ভার্চুয়ালি। প্রতিবাদ করবে কি, তাঁদের তো ভিডিও চাই। ধর্ষনের ভিডিও আসবে, তা দেখে নিজেকে রগড়াবে, তারপর ফেসবুকে ইভেন্ট খুলবে।

আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমাদের দেশে একটা ক্রাইম হলে সেই টাইপের ক্রাইম সাথে সাথে আরো বেশ কয়েকবার ঘটে। তারা হয়তো ভাবে, ক্রিমিনাল খুঁজেই পায়না, শাস্তি হবে কি? নিজেও একবার করে দেখি।

মাটি খুঁড়ে ব্যাংক ডাকাতি হলো, তা নিয়ে হৈ চৈ। কয়েকদিনের মধ্যেই একই ঘটনা আবার ঘটলো।
এক বিকৃত মস্তিষের ছেলে আরেক ছেলেকে মেরে ভিডিও আপলোড করলো। দেখাদেখি সবাই তাই শুরু করলো।
সর্বশেষ ধর্ষন ও হত্যা কুমিল্লায়। তারপরেই রাজশাহীতে ১৬ বছরের কিশোরী ধর্ষিত হয়েছে।
এরকম আরো অনেক উদাহরণ টানা যায়।

ব্যাপারটা এরকম, পেছন থেকে কেউ ছুড়ি মারলো, কে মারলো দ্যাখার জন্য ঘুরলাম, সাথে সাথে সামনের জনও মেরে দিল ছুড়ি।
একটা অপরাধ ঘটে। তারপর ফেসবুকে, মিডিয়ায় চিল্লাপাল্লা শুরু হয় তারপরে ধীরে সুস্থে শুরু হয় তদন্ত। একই অপরাধ যেন আবার না ঘটে তার প্রতিরোধ নেয়ার কথা তো আরো দূরে। এরই মধ্যে আরো কত মানুষের সর্বনাশ হয়। ইভেন্টবাজ জনতা আমরা, তাই পরের অপকর্মগুলি ঢাকা পরে যায়। তাছাড়া ফুল মিডিয়া কাভারেজ পাওয়ার পরেও অপরাধী ধরা পড়েনা। আমাদের গোয়েন্দা সংস্থাগুলই এতটাই দুর্বল?

একাত্তরের ধর্ষিতাদের জন্য গর্ব হয়। আর এই স্বাধীন দেশে ধর্ষিতার দিকে চোখ তুলে তাকাতে পারিনা। লজ্জাটা তো আমারই। আমিই তো পুরুষ প্রকারান্তে কাপুরুষ।

প্রতিরোধটা আগে হোক। আসুন নিজের বোনের নিরাপত্তা আগে নিশ্চিত করি। শুরুটা নিজের পাশের জনকে দিয়েই করি। আপনি তো ভালো মানুষ। কিন্তু আপনার কোনো বন্ধু আপনার পাশে থেকে কোনও মেয়েকে উত্যক্ত করছে? সাথে সাথে কষে চড় মারুন। হ্যা বন্ধুর গালেই মারুন। শব্দটা যেন মেয়েটা শুনতে পায়।

তনু ও তনুর মতো সকল ভিক্টিম বোনের আত্মা শান্তি পাক এই কামনা করি। এরচেয়ে বেশী কি করবো? অধম ভাই আমি।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×