দুনিয়াব্যাপী তার সুনাম ছড়িয়েছে। মিডিয়া দৌড়ায় তার কাছে। জানতে চায়- কেমন আছেন। কি করছেন।
একদিন কেউ তার খোঁজ নিতো না। না নেয়ারই কথা। এখন তিনি আলোচিত দুনিয়ায় ছেলের কারণে। আর ছেলে লিওনেল মেসি। ফুটবল তারকা। যিনি তারকার তারকা খ্যাতি পেয়ে গেছেন এরই মধ্যে। জার্মান বার্তা সংস্থাকে মেসির মা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। জানিয়েছেন মেসির অজানা কথা। বলেছেন, আমি খুশি। মহা খুশি। সবাই যখন মেসির কথা বলে তখন আমি আনন্দে, খুশিতে ঈশ্বরের কাছে এটুকুই বলি- হে ঈশ্বর, তুমি বড় মহান। শিরিয়া বলেন, মেসি সব সময় শিশুদের ভালবাসে। ওর ভাইয়ের সন্তানদের প্রতি তার যে ভালবাসা- তা অনন্য, নজিরবিহীন। আমি কামনা করি, সে এমন এক মেয়েকে বিয়ে করবে যা হবে ব্যতিক্রমী কোন ঘটনা। সেই মেয়েটি মেসিকে ভালবাসবে। ফুটবলকে ভালবাসবে। জাতিকে ভালবাসবে। মানবতাকে ভালবাসবে। কারণ এসব গুণ রয়েছে মেসির মধ্যে। মেসি আমাদের উন্নত জীবন যাপনের সুযোগ করে দিয়েছে, যা আমরা কখনও ভাবিনি। আমাদের জীবনধারা অন্য যেকোন আর্জেন্টাইনের চেয়ে বেশি। সে মানুষকে শ্রদ্ধা করে। মানুষও তাকে ভালবাসে প্রাণ দিয়ে। সিলিয়া বলেন, আমি সব সময় টিভির পর্দায় চেয়ে থাকি দেখি ছেলেটি সুস্থ আছে কি না। ইনজুরি সমস্যায় পড়লো কি না। মা হিসেবে আমি গর্বিত। কোটি কোটি মানুষের ভালবাসা যার প্রতি তার জননী আমি- ভাবা যায়! ঈশ্বর আমাকে শান্তি দিয়েছেন। স্বস্তি দিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই। শেষ কথা, আমি অপেক্ষায় আছি, ছেলেটা বিশ্বকাপ নিয়ে বাড়ি ফিরবে।
অপেক্ষায় আছি ছেলেটা বিশ্বকাপ নিয়ে বাড়ি ফিরবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।