somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো হবে: মুহিত

২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশের ওপর তেমন না পড়ায় চলতি ২০০৯-১০ অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি প্রবৃদ্ধি) লক্ষ্যমাত্রায় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এদিকে মন্দা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ যাতে জনশক্তি ও পণ্য রপ্তানির নতুন নতুন বাজার দখল করতে পারে, সেজন্য বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে শক্তিশালী করার জন্য করণীয় ঠিক করতে সরকারের পাঁচ মন্ত্রী এক জরুরি বৈঠকে বসছেন রোববার।

শনিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অর্থমন্ত্রী এ সব তথ্য জানিয়ে বলেন, "বিশ্বমন্দার বিষয়টি বিবেচনায় রেখে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে এখন মনে হচ্ছে বিশ্বমন্দার প্রভাব আমাদের ওপর তেমন একটা পড়বে না। এ কারণেই জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো (রিভিউ) হবে।"

কী পরিমান বাড়ানো হবে -এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "সেটা এখনও ঠিক করা হয়নি। আরও তিন-চার মাস যাক, তারপর সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে ঠিক করা হবে।"

চলতি বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬ শতাংশ।

২০০৮-০৯ অর্থবছরে ৫ দশমিক ৮৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।

অর্থমন্ত্রী বলেন, "আমরা প্রতিনিয়ত বিশ্বপরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যে অনেক দেশ মন্দার প্রভাব থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এটা ভালো লক্ষণ। আগামী তিন-চার মাসের মধ্যে বিষয়টি আরও ভালোভাবে বোঝা যাবে।"

তিনি আরও বলেন, "আমরা (সরকার) দায়িত্ব নেওয়ার পর অর্থমন্ত্রণালয় থেকে বার বার বলে আসছি বিশ্বমন্দার প্রভাব আমাদের ওপর তেমন একটা পড়বে না। কিন্তু আমাদের সুশীল সমাজের প্রতিনিধিরা বলেছিল, মন্দায় আমাদের সবকিছু শেষ হয়ে যাবে।

"এখন দেখা যাচ্ছে অর্থমন্ত্রণালয় থেকে আমরা যা বলেছিলাম তাই হচ্ছে।"

অর্থমন্ত্রী বলেন, বিশ্বমন্দা মোকাবিলার জন্য করণীয় ঠিক করতে যে টাস্কফোর্স গঠন করা হয়েছে তার দ্বিতীয় বৈঠক আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

ওই বৈঠকে মন্দা মোকাবিলার জন্য নতুন করে করণীয় ঠিক করা হবে বলে জানান তিনি।

এছাড়া বাজেটে মন্দা মোকাবিলার জন্য বরাদ্দ পাঁচ হাজার কোটি টাকা তা কোন খাতে কিভাবে ব্যয় হবে তা টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকে ঠিক করা হবে বলে জানান আবুল মাল আবদুল মুহিত।

রোববারের পাঁচ মন্ত্রীর বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "মন্দা কেটে গেলে কিভাবে বিশ্বের বিভিন্ন বাজারে জনশক্তি রপ্তানি বাড়ানো যায় সে ব্যাপারে আমাদের মিশনগুলো যাতে কার্যকর পদক্ষেপ নেয় তা নিয়ে আলোচনা করতে ওই বৈঠক আহ্বান করা হয়েছে।"

এছাড়া মিশনগুলো যাতে দেশের রপ্তানি বাড়াতেও ভূমিকা রাখে সে বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

রোববার দুপুর একটায় অর্থমন্ত্রণালয়ে এ বৈঠক হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই বৈঠকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি উপস্থিত থাকবেন।

এতে পাঁচ মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত থাকবেন।

বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী ফারুক খান শনিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলতঃ বিদেশে আমাদের মিশনগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে করণীয় ঠিক করতেই রোববারের বৈঠকে বসছি আমরা।"

গত ২০০৮-০৯ অর্থবছরে প্রবাসী বাংলাদেশীরা ৯ দশমিক ৬৯ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।

আর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি থেকে এসেছে ১৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/এমআই/২০৩০ ঘ.
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×