somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেকে ফিরে পেতে...

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'আমার পুলারে আইনা দাও, আমার টাহা লাগবো না। আমার নাড়ি ছেঁড়া ধনরে আইনা দাও।' শিবচর-মাদারীপুর সড়কের যাদুয়ারচর নামক স্থানে বিমর্ষ এক মায়ের এ আর্তনাদ। সাংবাদিক পরিচয় জানতেই বিলাপ বেড়ে যায় তাঁর। বলেন, 'ছবি পেপারে দাও, টিভিতে দাও। হাসিনা (প্রধানমন্ত্রী) দেখলে আমার পুলারে ঠিকই আইনা দিবো।' বলেই অঝোরে কাঁদতে থাকেন মালয়েশিয়ার জেলে থাকা ইউনুছ মিয়ার মা ফরিদা বেগম।
প্রায় দুই বছর আগে এক লাখ ৩০ হাজার টাকা দিয়ে আদম ব্যবসায়ী নুরুল ইসলামের খপ্পরে পড়ে মালয়েশিয়া পাড়ি জমান উপজেলার বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর এলাকার এমাজউদ্দিন তাইয়ানির বড় ছেলে ইউনুছ মিয়া। ফ্যাক্টরিতে কাজ দেওয়ার কথা থাকলেও ইউনুছসহ আরো প্রায় ২৫ জনকে নিয়ে রাখা হয় মালয়েশিয়ার পাহাড়ে। খেয়ে না খেয়ে তাঁদের দিন কাটে। প্রায় এক বছর পর ২০০৯ সালের শুরুতে এ খবর পেয়ে পরিবারটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পরে আবার অসহায় পরিবারটিকে ৬০ হাজার টাকা দিতে হয় আদম ব্যবসায়ীকে, যাতে মালয়েশিয়ায় ইউনুছ কারখানায় কাজ পান, পাহাড়ে দিনরাত কাটাতে না হয়। এবার এ জন্য খোয়াতে হয় গবাদিপশু। কিন্তু কয়েক মাস কাজ করার পরই অবৈধভাবে বসবাসের অপরাধে প্রায় চার মাস আগে গ্রেপ্তার হন ইউনুছ মিয়া। এদিকে লাখ টাকার সুদ টানতে অসহায় পরিবারটি প্রায় পথে নেমেছে। তবু মায়ের মন ছেলের জন্য কান্না করে। তাই তো শিবচর-মাদারীপুরের আঞ্চলিক সড়কটিতে দাঁড়িয়ে ছেলের ছবি নিয়ে পথচারীদের কাছে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি করছেন। ইউনুছের বাবা বৃদ্ধ এমাজউদ্দিন তাইয়ানি বলেন, 'আদম ব্যবসায়ী নুরুল ইসলামের পাল্লায় পড়ে কাচিকাটার আরেক যুবকসহ অনেক ছেলেই গলাকাটা ভিসায় গিয়ে এখন মালয়েশিয়ার জেলে। আমার টাকা লাগবো না, আমি আমার ছেলেরে ফেরত চাই আর ওর বিচার চাই।' এলাকার আলমগীর মাদবর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আদম ব্যবসায়ী নুরুল বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ইউনুছকে মালয়েশিয়া নিয়েছিল। ছেলেকে ফেরত পাওয়ার আশায় এখন ওর মা রাস্তায় রাস্তায় ছবি নিয়ে ঘুরে বেড়ায়।' অভিযুক্ত আদম ব্যবসায়ী নুরুল ইসলাম দ্বিতীয়বার টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, 'ইউনুছসহ দুজনকে সরকারের জনশক্তি দপ্তরের কাগজ দিয়েই পাঠানো হয়েছে। কিন্তু ওরা মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়ায় সমস্যা হয়েছে। আমি মালয়েশিয়া গিয়ে ওকে ছাড়ানোর চেষ্টা করেছি, তবে জেলের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ইউনুছ ছাড়া পাবে না।' শিবচর থানার ওসি আ. জলিল বলেন, 'এ ব্যাপারে আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×