ভাবুনতো আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি চললে কি ঝামেলাই না হবে।কিন্তু বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় স্থানীয়ভাবে সৃষ্ট মেঘপুঞ্জের জন্য শনিবার রাত থেকে সারাদেশে নানান মাত্রায় বৃষ্টিপাত চলছে।
সকালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কামরুল হাসান বলেন, " মঙ্গলবার সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট ছাড়া বাকি পাঁচটি বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা আছে।"
তিনি আরো বলেন, "মূলত সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। আগামী ৫ জুলাই পর্যন্ত সারাদেশে এমন আবহাওয়া বিরাজ করতে পারে।"
এর আগে সোমবার আবহাওয়া অধিদপ্তরের সান্ধ্য বুলেটিনে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে মঙ্গলবার অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কয়েকটি স্থানে মাঝারি পর্যায়ের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা আছে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া কক্সবাজারে ১৮৭ মিলিমিটার, জামালপুরে ১০৭ মিলিমিটার ও টাঙ্গাইলে ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।