repost মানুষ মানুষের জন্য...........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রাশেদা খাতুন (লিমা) অত্যন্ত মেধাবী ছাত্রী। সে ২০০৩-২০০৪ সেশনে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ম সেমিষ্টারে ভর্তি হয়। প্রথম সেমিষ্টার পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করে। পরবর্তী সেমিষ্টার গুলোতেও সে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। কিন্তু ২০০৫ সালের অক্টোবরের শেষের দিকে তার প্রথম সমস্যা ধরা পরে এবং তখন ঈগঈঐ এ ভর্তি হয়। সেখান থেকে সার্জিস্কোপ হাসপাতালে নিয়ে আসা হয় এবং ঈঞ ঝপধহ করার পর পেটে টিউমার ধরা পড়ে। যা ইতিমধ্যেই জটিল ও দূরারোগ্য রোগ ঘঊঙটজঙইখঅঝঞঙগঅ-তে রূপান্তরিত হয়। তখন চট্টগ্রাম থেকে ঢাকায় শমরিতা হাসপাতালে প্রফেসর ডাঃ খাদেমূল ইসলাম এর দ্বারা অপারেশন করানো হয়। অপারেশনের মাধ্যমে টিউমারটি ৯০% অপসারন করা সম্ভব হয়। টিউমারটি খাদ্যনালী এবং বাম কিডনীতে ছড়িয়ে পড়ার কারণে বাম কিডনী অপারেশন করে ফেলে দেয়া হয়। পরবর্তীতে এখান থেকে প্রফেসর ডাঃ এম·এন· হুদা সাহেবের (সাবেক বিভাগীয় প্রধান জঃ· ফবঢ়ঃ·, উগঈঐ) কাছে পাঠান। তিনি রেডিওথেরাপী (জঞ) ও কেমোথেরাপী দেয়ার জন্য ঢাকা মেডিকেলে প্রফেসর ডাঃ গোলাম মুহাম্মদ বেলাল (বিভাগীয় প্রধান জঃ· ফবঢ়ঃ·, উগঈঐ) এর কাছে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে রেডিওথেরাপি দেওয়ার পর আবার অসুস্থ হলে এক্সরে-তে বুকে পানি ধরা পড়ে। তখন মিরপুরে ডেলটা হাসপাতালে ডাঃ তপেশ কুমার পাল সাহেবের দ্বারা অপারেশন করে পানি বের করা হয়। কিছুদিন পর আবার অসুস্থ্য হয়ে পড়লে কেমোথেরাপি দেয়া হয়। ২০০৮ সালের প্রথম দিকে আবার রেডিওথেরাপি দেয়া হয়। বর্তমানে বুকে আবার পানি জমার ফলে অপারেশন করে পানি বের করা হচ্ছে। পানি বের করার পরে আবার কেমোথেরাপি দেয়া হয়। ইতিমধ্যে তার পিতামাতা জমি বিক্রি করে প্রায় আট লক্ষ টাকা ব্যয় করেছেন। এখন তাদের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। অথচ চিকিৎসার জন্য আনুমানিক আরও প্রায় দশ লক্ষ টাকার প্রয়োজন। অর্থাভাবে এমন একজন মেধাবী ছাত্রীর জীবন শেষ হয়ে যাবে এটা আমরা সহ্য করতে পারিনা। আমাদের দেশে এখনও অনেক জন দরদী মানুষ রয়েছেন। তাদের একটুখানি মহৎ কৃপা পেলে হয়তো মেধাবী ছাত্রীটি বেঁচে যাবে। আসুন আমরা একজন দরিদ্র মেধাবী ছাত্রীর জীবন বাঁচাতে এগিয়ে আসি। তার সাহায্যের জন্য অগ্রনী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে। হিসাব নং-৩৪১০৬৬০২ (IFESCU Treatment Fund)। প্রয়োজনে ফোনে কিংবা মোবাইলে যোগাযোগ করতে পারেন। ওয়ার্ডেন, ফরেস্ট্রি হোস্টেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফোন-৭১৪৯১৪ মোবাইল-০১৭১৭৮৪৪৪০৩।
১১টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।