somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সে এবং এক রাশ লালিমা

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের সম্পর্কে লেখা কাগজটা খুলতেই একরাশ লজ্জা ছড়িয়ে পড়ল ওর সারা মুখে। মনে হল একটা রক্তিম বিদ্যুত যেন মুখের এপাশ থেকে ওপাশ পর্যন্ত খেলা করে গেল। ফর্সা মুখে লজ্জার লাল আভাটা খুব বেশি করে ধরা পড়ছিল।

কাগজটা হাতে নেয়া থেকে শুরু করে, সেটা খোলা, পড়া এবং অবশেষে একটা চেষ্টাকৃত উদাসীনতার ভান করে সেটা পাশে রেখে দেওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপ আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম।

আমি জানতাম, আমি ওর সম্পর্কে যা লিখেছি তাতে ও ভীষণ খুশি হবে। আমাদের প্রত্যেকের বাড়ির কাজ ছিল এক টুকরো কাগজে করে একে অন্যের একটা করে ইতিবাচক বৈশিষ্ট্য লিখে নিয়ে যাওয়া। গ্রুপে সেদিন আমরা ছিলাম মোট চার জন। ও ছাড়া বাকি দুজন তাদের খুশিটা আড়াল করার কোন চেষ্টা করে নি। বাকি দুজন পড়া শেষ করেই সশব্দে হেসে উঠে আমায় ধন্যবাদ দিল। সেটা আবার জোরে জোরে পড়ে সবাইকে শোনাল। কেবল সে চুপ। অন্যরা জানতে চাইল দেখে ও আবার কাগজটা তুলে নিল। আমিও আবার ওর লজ্জা পাওয়া মুখটা দেখার অবসর পেলাম। এবারে লজ্জার পরিমাণ দ্বিগুণ হল কারণ এবার পুরো কথাটা তাকে সশব্দে পড়তে হল।
কাগজে লেখা ছিল- "তোমার রসবোধের কারণেই তুমি অনন্য এবং বিশিষ্ট। তোমার সাথে থাকা প্রতিটি মুহর্তই ভীষণ মজার।"

পড়া শেষ করে এবার সে হাসতে হাসতে মুখটা তুলল, এবারই প্রথম সরাসরি আমার মুখের দিকে তাকিয়ে বলল, "ব্যাপারটা কি অনেকটা 'বুঝহ সুজন যে জন জানহ সন্ধান' গোছের কিছু? যে খারাপ, সেও কিন্তু তার নিজস্ব ধরণে খারাপ । তাই, সে-ও কিন্তু অনন্য এবং বিশিষ্ট। ইচ্ছে করেই কথাটার মধ্যে dual meaning রেখেছ, তাই না? আমি চিনি না তোমাকে? চিনি তো!"

রাগতে গিয়েও রাগলাম না। কারণ ও তো এমনই। দুষ্টুমি করতে ভালবাসে।

যাহোক, এর পরের ঘটনাটা বর্ণনা নিষ্প্রোয়জন।

এবার আমার পাঠকের কাছে একটা প্রশ্ন---লজ্জায় রাঙানো মুখটা কল্পনা করতে গিয়ে কার মুখ কল্পনা করেছেন? ছেলের নাকি মেয়ের? নিশ্চয়ই মেয়ের? হ্যা পাঠক, আমি হলেও হয়তো তাই করতাম। কিন্তু আপনাদের হতাশ করতে হচ্ছে বলে দু:খিত। লজ্জা পাওয়া মুখটা একটা ছেলের।

আসলে ছেলেদের জবানীতে সাহিত্য পড়তে পড়তে পৃথিবীটাকে এতদিন শুধুই তাদের চোখ দিয়ে দেখেছি। ভেবে এসেছি- লজ্জা, জড়তা জাতীয় মিষ্টি বৈশিষ্ট্যগুলো কেবল মেয়েদেরই মানায়। আমিও অনেকটা তাই ভাবতাম। কিন্তু সেদিন সন্ধ্যায় হঠাতই বুঝলাম, সুন্দর সবখানেই সুন্দর- যদি তা আন্তরিক হয়। কখনো ভাবিনি, কোন ছেলের লজ্জা পাওয়া মুখ এত সুন্দর হতে পারে। এক বিন্দু মেয়েলী লাগে নি তাকে। অনুভূতির কোন দেশ-কাল সীমানা নেই। অনুভূতির কোন লিঙ্গভেদ নেই। মানুষকে সবচেয়ে ভাল লাগে তার সহজতায়, তার আন্তরিকতায়।
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×