এখন এখানে শুধু শূন্যতা
বায়বীয় ভালবাসা উড়ে যায়
ভূপৃষ্ঠে পড়ে থাকে অজস্র মানবপিন্ড
এখানে ওদের প্রানহীন বসবাস ।
সত্য সুন্দর প্রেম ভালবাসা
অভিধানে অবুঝ শিশু
দূর্ভাগ্য বশতঃ এসবের অর্থ খুঁজে পায় না ।
বৃক্ষ পত্র পল্লব হীন
বুকে বুকে প্রেমের খরা
ছায়া নেই -
থেকে থেকে ঘৃনার বজ্রপাত
অবশিষ্ট সুখ টুকু ধ্বংস করে।
এখানে মূমূর্ষূ মানুষ কোন মতে নড়ে চড়ে
ক'দিন পর বাতাসে পাবে শুধু
মৃত মানবতার উগ্র গন্ধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


