somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগলা রাজার দেশে-

২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক রাজ্যর রাজ জ্যোতিষী একদিন সকালে রাজাকে জানাল আগামী বর্ষা রাজ্যর জন্য ভয়ানক এক বিপদ হয়ে দেখা দিবে। কেননা আগামী বর্ষায় যে বৃষ্টি হবে সেই বৃষ্টির পানিতে নদী-নালা খাল-বিলের সব পানি দুষিত হয়ে যাবে। সেই দুষিত পানি যে বা যারা পান করবে তারা সবাই পাগল হয়ে যাবে। রাজা আর সভাসদেরা জ্যোতিষীর ভবিষ্যৎ বানী শুনে আৎকে উঠল। কিছুখ্খন পর রাজা ব্যাপারটা হজম করে জ্যোতিষীকে জিগ্গাসা করল এই বিপদ থেকে বাচার উপায় কি ? জ্যোতিষী অনেক আকিবুকি দাগ কেটে রাজাকে বললঃ মহাশয় এই বিপদ থেকে বাচার একটা মাত্র উপায় আছে। তবে কতটুকু ফলপ্রসু হবে তা এখন বলা যাছ্ছেনা।
ঃফলপ্রসুর কথা পরে ভাবা যাবে এখন বল উপায়টা কি ?
ঃ রাজা মহাশয় এখন যা করতে হবে, তা হল আমাদের প্রত্যেকে আগামি বর্ষা আসার আগে বর্তমানে যে ভাল পানি আছে তা জমিয়ে রাখতে হবে।যেন বর্ষা পরর্বতী সময়ে পাগলা পানি খেতে না হয়।
জ্যোতিষীর কথা মত রাজা ঘোষনা করে দিলেন আগামী বর্ষা আসার আগে সবাই যেন ভাল পানি জমিয়ে রাখে।রাজার ঘোষনা শুনে সব প্রজা যার যার সামর্থ মত পানি জমিয়ে রাখল। যার কলস ছিল সে কলসিতে রাখল,যার মটকা ছিল সে মটকাতে রাখল। রাজা রাখল রাজার মত। রাজপ্রসাদের ভিতর বিশাল এক পুকুর কেটে তাতে পানি জমিয়ে রাখল।
এরপর যথারীতি বর্ষা এল। নদী খাল বিল পুকুরের যত পানি ছিল সব পানি পাগলা পানিতে ভরে গেল। মানুষ তখন জমানো পানি খাওয়া শুরু করল। যার কলসি ভরা ছিল সে কলসির পানি যতদিন ছিল ততদিন খেল। যার মটকা ভরা ছিল সে যতদিন মটকার পানি ছিল সে ততদিন মটকার পানি খেল। এভাবে একসময় সব প্রজার জমানো পানি ফুরিয়ে গেল। প্রথম প্রথম কেউ খেতে না চাইলেও পিপাসার কারনে সব প্রজাই পাগলা পানি খেতে বাধ্য হল। পাগলা পানি খেয়ে প্রজারা একে একে সবাই পাগল হয়ে গেল। রাজ্যর সব প্রজাই পাগলের মত আচরন করতে লাগল। কেউ গায়ের কাপড় খুলে ফেলে কেউ নিজের মাথার চুল নিজে ছিড়ে,কেউ নিজের বাড়ি নিজে জ্বালিয়ে দেয়। এই অবস্থা চলতে লাগল সারা রাজ্য জুড়ে। সব প্রজা পাগল তাই কেউ কাউকে বাধা দিছ্ছে না এবং একজন অন্যজনকে পাগল ভাবছে না। প্রজারা সবাই এটাকেই স্বাভাবিক আচরন মনে করছে। ভাল পানির অভাবে প্রজারা পাগলা পানি খেয়ে পাগল হলেও রাজা কিন্তু ঠিক আছে। কারণ রাজাকে পাগলা পানি তখনও খেতে হয়নি। রাজার বিশাল করে কাটা পুকুরের পানি যথেষ্ট পরিমানেই আছে। তাই রাজার আচরন তাই সুস্থ স্বাভাবিক। রাজার এই সুস্থ আচরনের কারনে তিনি পড়লেন আরেক বিপদে। প্রজারা একদিন লক্ষ্য করল তাদের আচরনের সাথে রাজার আচরন মিলছেনা।ব্যাপার কি ? প্রজারা সবাই আলোচনা করল। এরপর তারা সিদ্ধান্তে পৌছল আমাদের রাজা আসলে পাগল, তাই তার আচরনের সাথে আমাদের আচরন মিলছে না।তাহলে! এখন কি করা যায়? কি আর করা এই পাগলা রাজাকে উৎখাত করতে হবে যদি দেশকে বাচাতে হয়। তবে তাই করা যাক।পাগল প্রজাদের যেই ভাবা সেই কাজ সবাই যার কাছে যা হাতিয়ার ছিল তাই নি্যে রাজপ্রসাদের দিকে দৌড় দিল।প্রজাদের অবস্থা দেখে রাজা পড়ল বিপদে। তাড়াতাড়ি উজিরকে জিঘ্ঘাসা করলঃ উজির পরিত্রানের উপায় কি?
উজির এক দৌড়ে এক গ্লাস পাগলা পানি এনে বললঃ রাজা মহাশয় এই পানি পান করাই এখন একমাত্র পরিত্রানের উপায়।
প্রজারা রাজ প্রসাদে এসে দেখে রাজা মশায় তাদের মতই কাপড়-চোপড় খুলে পাগলা নাচন দিছ্ছে।
বিঃদ্রঃ- জনগন সৎ হলে শাসক সৎ হতে বাধ্য। সৎ জনগন থেকেই জন্ম নেয় সৎ শাসক।আসুন আমরা প্রত্যেকে সৎ হই , সৎ প্রশাসন গড়ে তুলি। কেননা আমার আপনার সন্তান এদেশের ভবিষ্যত কর্ণধার।পিতা সৎ হলে সন্তান সৎ হবে। সৎ সন্তানেরাই গড়ে তুলবে সন্ত্রাস মুক্ত দূর্নীতি মুক্ত দুশ্চরিত্র মুক্ত দেশ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×