আমি দেখেছি এই পৃথিবীকে,
ভূগর্ভ থেকে আকাশ - রহস্যে ভরপুর
বিকৃত সমাজ, জটিল জীবন, বিচূর্ণ স্বপ্ন।
আমি দেখেছি সে মনুস্যজাতি,
দুর্বার জয়ে যারা উজ্জীবিত, তবু যেন ম্রীয়মায়
অদ্ভুত যত কোলাহল - দেখেছি তার অভ্যন্তর।
আমি দেখেছি সে সুখ,
যার ছোয়া আকাশকে পাইয়ে দেয়
ভোরের রবির মত উদীয়মান উজ্জলতা দিয়ে-
মনে শান্তির পরশ বুলিয়ে দেয়।
আমি দেখেছি সে দুঃখ ও,
সুখের দেয়াল ভেঙ্গে যা জেগে উঠে বিশাল পাহাড় হয়ে
জীবন স্রোতে যা বিলিন করে দেয় সব
মুছে দেয় জীবন পাতার সব কথা, সব ছবি।
আমি দেখেছি সে জীবনকে,
যা মুহুর্মুহ দুঃস্বপ্নের আঘাতে ধংস্ব হয়
আবার জেগে উঠে অন্য রুপে
অদ্ভুত, অকৃত্রিম এক জগত নিয়ে।
শুধু দেখিনি জীবন ছবির শেষটুকু
দেখিনি স্বপ্ন জয়ের অকৃত্রিম সম্ভাবনা
অনুভব করিনি জীবন-সুখের শীতল পরশ।
প্রশ্ন জাগে শুধু আজ মনে,
প্রশ্ন জাগে-
এই পৃথিবী, এই জীবন, এই স্বপ্ন কিসের জন্য?
এই সুখের উদ্দামতা, দুখের জলন্ত ঘা কিসের জন্য?
কিসের জন্যই বা এত কথা, এত বেথা, এত ভালবাসা?
পরক্ষনেই ভুলে যাই সব,
ভুলে যাই, "আমি কে?"
"কি আমার পরিচয়?"
ভুলে যাই, "কেন আমি?"
"কেন এ বা এত অভিনয়?"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


