somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সীমান্ত প্রধান
যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

যে প্রশ্নের উত্তর মিলে না

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারত বধের জন্য দরকার ২ রান। হাতে বোল আছে ৩টি। উইকেটও আছে ৩টি। সোজা হিসেব ছিলো এই ম্যাচ আমাদের। জিত আমাদেরই। ম্যাচের পরিসংখ্যানও বলছে তাই। পুরো বিশ্ব নিশ্চিত ছিলো ভারতের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়ার এটাই উপযুক্ত সময়।

কিন্তু পরক্ষণে কি দেখলাম? যে ম্যাচ শেষে জয়োল্লাস করার কথা ছিলো আমাদের। সে ম্যাচ শেষে ভারত হাসছে, উল্লাসে মাতছে! পুরো বিশ্বই যেন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলো। আর বাঙালি? চিরকালই আবেগ প্রবণ বাঙালি শোকে স্তব্ধ। কি হলো?

আমি ঠিক বুঝতে পারছি না এখনও। আমার মাথায় আসছে না ব্যাপারটা কি ঘটলো! মুশফিক রহিমকে বরাবরই আমি একজন দায়িত্বশীল খেলোয়াড় হিসেবেই জানি। দলের নেতৃত্বও দিয়েছেন তিনি। শেষ মুহূর্তে তিনি ছিলেন ক্রিজে। তাই নিশ্চিত ছিলাম আমরা, দায়িত্বশীলতার পরিচয় দিবেন রহিম।

কিন্তু তিনি তা না করে ১৬ কোটি বাঙালির স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেললেন! কি দরকার ছিলো তার ওভার বাউণ্ডারি হাঁকানোর? যেহেতু রান দরকার ২। বোলও আছে ৩টি। তাহলে তার কি ওভার বাউন্ডারি হাঁকানোর খুব বেশি দরকার ছিলো?

বেশ মেনে নিলাম রহিম ভুল করেছে। ভুল হতেই পারে। তাই বলে একই ভুল মাহমুদুল্লা রিয়াদও করবেন! রিয়াদ যখন ক্রিজে। তখন রান ওই ২-ই দরকার। বোল ছিল তখন ২টি। ছোট্ট করে টুকে দিয়ে অনায়াসে ২টি রান দুই বলে তুলে নিতে পারতেন তিনি। কিন্তু সেই রিয়াদও রহিমের মতো হাঁকাতে চাইলেন বাউন্ডারি! আদৌ কি তার কোন দরকার ছিলো।

এরপর মুস্তাফিজ। অভিজ্ঞ ব্যাটসম্যানরা যেহেতু স্বেচ্ছায় আত্মাহুতি দিয়েছে, সেহেতু মুস্তাফিজুর এর থেকে ভালো কিছু করবে আশা করাটা ঠিক হয়নি। কেন না, সে ব্যাটসম্যান না। আবার এমন পরিস্থিতির সাথে সে আগে পরিচিত ছিলোও না। তাই ম্যাচের ফলাফল যা হওয়ার তাই হলো। কিন্তু এমন হওয়ার কি কথা ছিলো?

টাইগাররা ভালো খেলেছে। আবারও ভালো খেলবে। এমন কিছু একটা বলে হয় তো নিজেকে সান্ত্বনা দিতে পারি। খেলোয়াড়দেরও সান্ত্বনা দিতে পারি। কিন্তু একই ভুল পরপর! এটা কি করে মেনে নিই? ভারতের সাথে সহজ জেতা ম্যাচ হারের কষ্টটা বাঙালিকে অনেকদিন পোড়াবে। তবে আমার মনে হয়, ১৬ কোটি বাঙালির স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়ার অপরাধে রহিম ও মাহমুদুল্লাকে শাস্তি দেয়া উচিৎ। তা না হলে এমন ভুল তারা আবারও করবে।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×