somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সীমান্ত প্রধান
যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

তনুর সাথে কথোপকথন এবং একটি চিঠি

২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কে! কে ওখানে?
আমি তনু
তনু! কোন তনু! কি চাই?

অনেকটা রাত পর্যন্ত তনুর সাথে আমার কথা হলো। আমি তাকে তনু নয়, সোহাগি নামেই ডেকেছি। সোহাগি! কি মায়া এই নামটাতে। ভোর হতেই মেয়েটি চলে যায়। রেখে যায় একরাশ আক্ষেপ। এক গুচ্ছ ক্ষোভ। আর অজস্র অভিমান।

সোহাগি, ক্ষমা করিস রে। আমি লজ্জিত, সত্যি খুব লজ্জিত! তোর মতো নারীর গর্ভে আমার মত পুরুষের জন্ম। আবার সেই আমিই ধর্ষক হয়ে তোর মত নারীর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করি কাম-লালসা চরিতার্থ করার জন্য। আমি পুরুষ! ছিঃ! আমি খুব লজ্জিত রে, পুরুষ হয়ে জন্মাবার জন্য। পুরুষ হিসেবে পরিচয় দেয়াটা সত্যি খুব লজ্জাজনক।

আমাকে ক্ষমা করিস। আমি এখনও তোর বিচার দাবী করিনি। কার কাছে বিচার চা’বো? দিনের পর দিন এমন ঘটনা এই জনপদে ঘটেই চলেছে! ক’টার বিচার হয়, হয়েছে? এখানে বিচারহীনতার সংস্কৃতির চর্চা চলছে, বহুকাল ধরে। যার জন্য তোর এই পরিণতি বরণ করতে হলো।

তুই তো জানিস, সাধারণ মানুষ এ দেশে বিচার পায় না। যেমন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। তাদের সন্তান মেঘ কি পেয়েছে তার বাবা-মা হত্যার বিচার? কারা বিচার করে জানিস? যারা উঁচুতলায় থাকে। তার তোর আর্তনাদ শোনে না। তাদের কানে মেঘের কান্না পৌঁছায় না। কারণ তারা জানে না নির্মমতা কি? কেন না, তারা কখনো নির্যাতনের শিকার হয়নি।

নির্যাতনের শিকার একমাত্র তোরাই হবি। কারণ তোরা সার্ভিস গাড়িতে চড়িস। পায়ে হেঁটে চলিস। আর যারা অট্টালিকায় থাকে, প্রাইভেট কারে করে চড়ে! তাদের এই পরিস্থিতি বরণ করতে হয় না। বাস্তবতা কি? সেই নির্মমতা তারা জানেও না। তাই এ দেশে বিচার হয় না। ফলে বিচার চাই! বিচার চাই বলে চিৎকার করে কি লাভ! আমি তোর বিচার চাই না।

শুধু বলি, তোর এ ঘটনা থেকে অন্য মেয়েগুলোও শিক্ষা নিক। সে বুঝুক যে, ‘আমি নারী ঘর থেকে বের হলেই ধর্ষিত হতে পারি। কারণ, আমি আমার শরীরে একটা যোনি, দুইটা স্তন বহন করি। আমি নারী। পুরুষ আমাকে ধর্ষণ করতেই পারে’। তাই তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুক। তারা সাহস সঞ্চার করুক ভেতরে। তারা যেন সক্ষম হয় ধর্ষণ করতে আসা পুরুষের উরুর মাঝে থাকা ছয় ইঞ্চির লিঙ্গটাকে কাটতে।

তুই তো বলিস আর কেউ না হোক, ঈশ্বর ঠিকই ধর্ষক ও হায়েনাদের বিচার করবে! আমি বলি, কোথায় থাকে তোর ঈশ্বর? সেদিন কোথায় ছিল তোর ঈশ্বর, যেদিন শুয়োরের বাচ্চারা তোর যৌনাঙ্গ রক্তাত্ব করল? কোথায় ছিলো তোর ঈশ্বর, যেদিন ধর্ষণ পরবর্তীতে জানোয়ারগুলো তোকে খুন করলো? কোথায় আর থাকবে! ঈশ্বর বসে বসে সেদিন তোকে ধর্ষণ করার দৃশ্য দেখছিলো কামাতুর দৃষ্টিতে আর সে নিজেও তা উপভোগ করছিল। কে জানে, হয় তো সেদিন এ দৃশ্য দেখছিলো আর ঈশ্বর নিজেও হস্ত-মৈথুন করছিলো!

তুই হয় তো জানিস না। ঈশ্বর-টিশ্বর বলতে কেউ নেই। কিচ্ছু নেই। এই পৃথিবীর ঈশ্বর একমাত্র পুরুষ। তাই তো পুরুষ ধর্ষক। ঈশ্বর ধর্ষক। আর তোরা নারীরা ধর্ষিতা হোস। তাই বলি এখনও সময় আছে, তোর থেকে শিক্ষা নিয়ে জেগে উঠুক নারী। এ লড়াই তার একার। তাকেই লড়তে হবে আগামীতে ধর্ষণ-মুক্ত একটা সমাজ গড়তে।

তুই ভালো থাকিস সোহাগি। পারিস তো আমায় ক্ষমা করিস। আমি তোর ধর্ষণ ও হত্যার বিচার চাই না। চাইব না। কেন না, তোকে আর প্রতি মুহূর্তে ধর্ষিত হতে দিতে চাই না। সব থেকে বড় কথা হচ্ছে, বিচার চেয়েও লাভ নেই। এখানে বিচারহীনতার সংস্কৃতির চর্চা চলছে।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×