somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে সত্যগুলো কখনো ভেবে দেখেননি।

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের জীবনে প্রতিদিন ঘটে এমন কিছু সাধারন ঘটনার মধ্যে অদ্ভুত এমন সব সত্য লুকিয়ে আছে যা কখনো ভেবে দেখা হয় না। এমনই কিছু সত্য তুলে ধরছি এখানে। দু-একটা বুঝতে সমস্যা হতে পারে। সেজন্য লেখার শেষে ব্যাখ্যা দেওয়া আছে।

১। আপনার ছায়া দেখে কি কখনো ভেবেছেন - আলো, ১৫ কোটি কিলোমিটার পথ বিনা বাধায় পাড়ি দিয়ে শেষে মাটিতে পড়ার কয়েক ফুট আগে আপনার শরীরে বাঁধা পড়ল।

২। সবাই তার নগ্ন শরীর গোপন করে রাখে। আমাদের উদ্দেশ্য থাকে, বীপরীত লিঙ্গের কাউকে খুজে বের করা ও এবং তার সঙ্গে এমন সুসম্পর্ক করা যেন সে আর গোপন না করে।

৩। থিওরী অনুযায়ী - ডিজিটাল ০ ও ১ এর এমন সমন্বয় (combination) আছে যেটা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আপনার নৈশভোজের ভিডিও তৈরি করবে।

৪। আপনি এই পর্যন্ত আপনি কয়েক হাজার স্থান শেষবারের মতন দেখেছেন।

৫। চোখ না থাকলে যেমন আমরা রঙ এর অস্তিত্বটাই জানতাম না। তেমনি আরো কতকিছুর অস্তিত্ব আমরা জানিনা, কারন আমাদের সেই ইন্দ্রিয় নেই।

৬। "তুমি এখন কোথায়?" এই প্রশ্নটা খুবই নতুন। মোবাইল ফোন আসার আগে এমন প্রশ্ন কেউ কাউকে করত না।

৭। আপনার চেয়ে বয়সে বড় মানুষের সংখা কখনোই বাড়বে না।

৮। খুব অল্প সময়ের জন্য - আপনি জগতের সবচেয়ে কম বয়সী ছিলেন।

৯। আবার অল্প সময়ের জন্য - "মারা যাবে" তালিকায় সবার প্রথমে আপনার নাম থাকবে।

১০। প্রত্যেকে তার নিজস্ব সতন্ত্র কায়দায় দুনিয়া দেখে। একজন মারা যাওয়া মানে তার চোখে দেখা সেই পুরো দুনিয়াটার মৃত্যু।

১১। হাজার বছর ধরে সভ্যাতা উন্নত হয়ে এখন বর্তমান অবস্থাতে পৌছেছে। স্কুল/কলেজ হল সেই যায়গা যেখানে নতুন মানুষকে, চালু করে সেই গতিতে আনা হয়, যেখান থেকে সে বর্তমান সভ্যতার সাথে তাল মিলিয়ে চলতে পারে।

১২। আমরা একজনের মস্তিস্ক থেকে আরেকজনের মস্তিস্কে তথ্য আদান প্রদান করতে পারি। এর জন্য আমাদেরকে মুখ নাড়িয়ে বাতাসকে ধাক্কা দিতে হয় যেন তা অপরজনের কানে গিয়ে লাগে।

ব্যাখ্যাঃ --------------------------

১। সুর্য থেকে পৃথিবীর দুরত্ব ১৫ কোটি কিলোমিটার। আলো কোথাও বাঁধা পেলেই ছায়া তৈরি হয়।

৩। ডিজিটাল ভুবনে সবই ০ ও ১ এর সমন্বয় (combination)। আপনার কাছে যেটা লেখা, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি - কম্পিউটার এর কাছে সেটা ০ ও ১ এর আলাদা আলাদা সমন্বয় ছাড়া আর কিছু নয়। আপনি সত্যই আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ভোজন করলে এবং তার ভিডিও করলে সেটা হবে এমনই ০ ও ১ এর সমন্বয়। অর্থাৎ, ০ ও ১ এর এমন সমন্বয় আছে (থিওরীতে) যেটা অমন ভিডিও তৈরি করবে।

৪। আপনি যদি গাড়ীতে চড়ে এক কিলোমিটার যান তবে এরই মাঝে গাড়ীর জানালা দিয়ে রাস্তার দুই পাশে তাকিয়ে দেখতে পারেন এমন অন্তত ৩০ -৫০ টি জায়গা আছে। ঠিক তেমনি ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে এমন হাজারো যায়গা আপনার চোখে পড়বে। বিখ্যাত কোন যায়গা না হলে, এগুলোর বেশীরভাগ যায়গাই আমরা একবারের বেশী দুবার তাকিয়েও দেখি না। আমাদের জীবনে এমন অগণিত, অখ্যাত যায়গা আছে যা আমরা মাত্র একবারই দেখেছি। ওটাই শেষ দেখা।

৫। চোখ না থাকলে যেমন রঙ চিনতাম না। কান না থাকলে যেমন শব্দ চিনতাম না। ঠিক তেমনি হয়ত এই জগতের রহস্যময় অনেক কিছুই আমরা চিনি না। কারন সেটা চেনার মতন ইন্দ্রিয় আমাদের নেই।

১২। আমরা বাতাসের সমুদ্রের তলায় বাস করি। কথা বলা অর্থ হল শব্দ করে বাতাসের মধ্যে ঢেউ তৈরি করা। সেই ঢেউ অন্যের কানে লাগলে সে শুনতে পায় এবং তার মস্তিস্কে সেটাই জমা হয় যা আমরা মুখ দিয়ে বলছি।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×