somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

GPA প্রজন্ম - মান নাকি পরিমান ?

২৮ শে জুন, ২০২০ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগের সেই দিন আর নেই। এখন দিন বদলেছে। এখন মাস্টার্স পাশ করলে কেউ দেখতে আসে না। প্রতিটি ঘরেই মাস্টার্স পাশ লোক রয়েছে। আপনি নিজেও তাদের একজন। অনেক বছর চাকরী অথবা ব্যাবসা করে অনেক অভিজ্ঞতাও হয়েছে আপনার।

আপনি নিজেই একটু সময় খরচ করে একটা জিনিস পরীক্ষা করে দেখতে পারেন। গত কয়েক বছরের যে কোন একটি SSC প্রশ্ন যোগাড় করুন, যে সাবজেক্ট সহজ মনে হয়, সেটার প্রশ্ন যোগাড় করুন। এক মাস ধরে অল্প অল্প করে ওই প্রশ্নের উত্তরগুলি পড়ুন, পরীক্ষার প্রস্তুতি নিন। মাস শেষে একদিন ২/৩ ঘন্টা সময়ের মধ্যে ওই পুরো প্রশ্নপত্রের উত্তর খাতায় লিখে ফেলুন। লেখা শেষ হোক বা না হোক, অবশ্যই সময়ের মধ্যেই লেখা বন্ধ করতে হবে। এরপরে, কোন একটি অবসর সময়ে আপনি নিজেই খাতা দেখুন (মুল্যায়ন করুন)। দেখুন আপনি নিজেই নিজেকে কত নম্বর দিতে পারেন।

আপনি উচ্চ শিক্ষিত, এই সহজ পরীক্ষাতে আপনি অবশ্যই অনেক বেশি নম্বর পাবেন। সেই বেশীটা কত হবে ? ৭০ বা ৮০ নাকি ৯০? আপনি যদি ৭০% নম্বর পান তাহলে পেয়েছেন GPA 4 । আপনি যেহেতু পরীক্ষামুলকভাবে ছোটদের পরীক্ষা চেস্টা করে দেখেছেন, আপনার আরো বেশি পাবার কথা। আপনার তো GPA 5 পাওয়ার কথা। আচ্ছা GPA 5 পেতে হলে আপনাকে ৯৩% নম্বর পেতে হবে। আপনি ৯৩% পাবেন, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? এতদুর লেখাপড়া করেছেন, জীবনে কতবার ৯৩% পেয়েছেন?

হ্যা, আপনি এখন বিষয়টি ধরতে পেরেছেন। যার লেখাপড়া করার আভিজ্ঞতা আছে, সে ভালোভাবে জানে, ৯৩% নম্বর কি জিনিস আর কিভাবে পায়। আপনার চোখের সামনে হাজার ছাত্র-ছাত্রী GPA 5 অর্থাৎ ৯৩% নম্বর পাচ্ছে। ৭০%-৭৫% নম্বর পেয়ে কিছু ছাত্র-ছাত্রী আত্মহত্যা করেছে। এগুলো আসলে কি হচ্ছে?

বিয়ের ঘটকদের একটু বাড়িয়ে প্রসংসা করা অভ্যাস। পাত্রকে নিয়ে ঘটক মেয়ে দেখতে গেছে। মেয়ে পক্ষের প্রশ্ন - পাত্রের গাড়ী আছে? ঘটক বলল - গাড়ি আছে মানে, তিনটে গাড়ী। পাত্র একটু কাশি দিয়ে ঘটককে থামতে ইশারা করল। প্রশ্ন এলো - পাত্রের কি কাশি আছে নাকি? ঘটকের উত্তর - কাশি আছে মানে, পাত্রের তো যক্ষ্মা আছে। পাত্র আর কাশি দিয়ে ইশারা দিতে পারলো না। এর পরের প্রশ্ন - পাত্রের বাড়ী কত বড়? ঘটকের উত্তর - সে এক বিশাল বাড়ী, চওড়ায় ১০ মিটার। পাত্র ঘটককে আঙ্গুল দিয়ে খোচা দিয়ে ইশারা করল "এটা তো বড় হল না"। ঘটক বলতে শুরু করল ... আর, বাড়ীটি লম্বায় ৩ কিলোমিটার।

হ্যা, বাড়িয়ে দেওয়া ভালো। তবে সেই বাড়িয়ে দেওয়ার একটি সীমা থাকা দরকার।




----
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২০ রাত ১১:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×