somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৈশোর মনে করিয়ে দেয় সেবা প্রকাশনী

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাস সেভেন পড়ুয়া অনুসূয়া মেলায় এসেছে তার মামার সঙ্গে। মামা 'অনেক বই কিনে দেব' এমন চুক্তিতে আবদ্ধ হয়ে ভাগনিকে মেলায় নিয়ে এসেছেন। চারদিকে এত বইয়ের মাঝখানে অনুসূয়ার খাবি খাওয়ার অবস্থা। একবার এ স্টলে দেঁৗড়ায় তো আরেকবার অন্য স্টলে। মামা বেচারা তার পিছু পিছু দেঁৗড়াতে গিয়ে হাপিয়ে উঠেছেন। এতকিছুর পরেও একটু পরপর তিনি অনুসূয়ার কাছে ঝাড়ি খাচ্ছেন, "মামা তুমি কিন্তু আমাকে এখনো অনেক বই কিনে দেওনি। এুনি অনেক বই কিনে দাও আমাকে। চলো ওই দিকে যাই।"

ওদিকে যেতেই মামার মুখ উজ্জ্বল হয়ে উঠলো। সামনেই সেবা প্রকাশনীর স্টল। একসময় তিন গোয়েন্দা আর ওয়েস্টার্নের কী ভক্ত ছিলেন সেই কথা ভাবতে ভাবতে দাঁড়ালেন স্টলের সামনে। চারদিকে কিশোর কিশোরীদের ভীড়। সবাই ক্যাটালগ দেখে দেখে বই বাছাই করছে। সেখানেই দেখা হলো অনুসূয়া আর তার মামা ফয়সালের সঙ্গে।

নস্টালজিয়ায় ভুগতে ভুগতে মামাও একটা ক্যাটালগ তুলে নিলেন। তারপর তার প্রথম জীবনে পড়া বইগুলো একে একে অর্ডার দিতে লাগলেন। এ বইগুলো পড়েই তিনি অনুসূয়ার বয়সে ব্যাপকভাবে আলোড়িত হয়েছিলেন। দশ মিনিটের মাথাতেই তাদের সামনে হাজির হলো আঠারোটি বই। অনুসূয়া চুপচাপ দাঁড়িয়ে। সে কোন কথা বলছে না। মামার পছন্দের উপর তার যথেষ্ট আস্থা আছে। কিন্তু বই যখন ছাবি্বশটি ছাড়িয়ে গেলো তখন অনুসূয়া আর চুপ থাকতে পারলো না। ীণ স্বরে একবার শুধু বললো, "মামা, আর কিনো না। এত বই আমরা নেব কিভাবে?"

কথা হলো মামা ফয়সালের সঙ্গে, "যে বইগুলো কিনেছি তার সবগুলোই আমার পড়া। দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বইই আর পড়া হয় না। দু'মাসের জন্য দেশে এসেছি। ভাগনির জন্য যেগুলো কিনলাম সেগুলো আমি আবারও পড়বো এই ক'দিনে।"

বইমেলায় ফয়সালের মতো অনেকেই সেবা প্রকাশনীর সামনে এসে নস্টালজিক হয়ে পড়েন। মনে পড়ে কৈশোরে টিফিনের টাকা বাঁচিয়ে বই কেনার কথা। "বইমেলা উপল েযারা বই কেনে তাদের সবাই কিন্তু পাঠক না। অনেকেই বই কিনে এই ভেবে যে এলামই যখন বইমেলায় তখন একটা বই কিনে নিয়ে যাই। আর সত্যিকারের যারা পাঠক তারা সেবা প্রকাশনীর সামনে এসে নস্টালজিক না হয়ে পারবেই না। কারণ বাংলাদেশে পাঠক তৈরীতে সেবা প্রকাশনীর অবদান অসামান্য। সেবার বই না পড়ে কেউ সত্যিকারের পাঠক হতে পারে না।" আবেগ জড়ানো গলায় জানালেন এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আহমেদ রুমি।

2.
মেলার ভেতরের দিকের স্টলের সামনে দিয়ে হাঁটছিলেন এক নব দম্পতি। তাদের হাঁটার স্টাইল দেখে বোঝা যায় বই কিনতে তারা আসেননি। এসেছেন এমনিতেই বিকেলবেলা একটু ঘুরতে। অনেণ থেকেই স্বামী বেচারা একটা বই কিনে দিতে চাইছে স্ত্রীকে। কিন্তু সে কিনবেই না। অবশেষে অনেক স্টল ঘুরে স্ত্রী একটি বই পছন্দ করলেন। বইটির নাম 'মা ও শিশু'। লিখেছেন অধ্যাপক এম আর খান, ডা. এ এফ এম সেলিম ও ডা. সুমন চৌধুরী। স্বামী হাসতে হাসতে বইটির দাম পরিশোধ করলেন। স্ত্রী বেচারী ততণে লজ্জায় লাল।
বলুনতো তিনি কেন লজ্জা লাল হলেন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×