somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নরাধম!

১১ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গ্রিক ট্র্যাজেডির ভাগ্যবিড়ম্বিত ইডিপাসের কাহিনী নয়, লালসা চরিতার্থ করার জন্য দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করে ঘৃণ্য ঘটনার জন্ম দিয়েছে ফরিদপুরের এক নরপশু। নিঃসন্তান এক বিধবা, যিনি পালক ছেলে হিসেবে পরম মমতায় বুকে টেনে নিয়েছিলেন, তাকেই ধর্ষণ করেছে এই নরপশু। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায়ও ওই নারী নির্যাতনের হাত থেকে রেহাই পাননি। গুরুতর অসুস্থ অবস্থায় এখন তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে ফরিদপুরের লক্ষ্মীপুর মহল্লার বিন্দুপাড়ায়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিনের পক্ষ থেকে এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে। রাসিনের নারী নির্যাতন প্রতিরোধ কমিটির অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী সমকালকে জানান, দেড় বছর আগে ওই নির্যাতিত বিধবা স্বামীর মৃত্যুর পর ঘনিষ্ঠ আত্মীয়ের ছেলে রাধেশ্যামকে (১৯) ছেলে হিসেবে দত্তক নেন। এরপর বিধবাকে হত্যার হুমকি দিয়ে একাধিকবার পাশবিক নির্যাতন করে। একপর্যায়ে হতভাগিণী বিধবা
অন্তঃসত্ত্বা হয়ে পড়লে দু'সপ্তাহ আগে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মৃত বাচ্চা প্রসব করেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে যায় তার বাবার বাড়ির লোকজন। দরিদ্র বাবা-মার পক্ষে ঢাকার চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় সোমবার তাকে ফরিদপুর ফিরিয়ে আনে পরিবারের সদস্যরা। রাসিনের নারী অধিকার কর্মীরা বিষয়টি জানতে পেরে তাকে মুমূর্ষু অবস্থায় গতকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে সংগঠনটি বিধবাকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: সমকাল
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×