একদিন সেই আসনে নির্লোভ দৃষ্টিতে
মৌলিক নির্মাণ চেয়ে কী ব্যাকুল স্থপতি ছিলাম,
হয়তো তোমার হাসিটা ক্ষণস্থায়ী ছিল।
কেন হাসিটাই ছড়িয়ে দিলে হৃদ মন্দিরে?
কেন কালিমা না ছুঁয়ে শুধু তোমাকেই ছুঁলাম
ওসবের কতোটা জেনেছো?
তাহলে কি আমিও নীলে আক্রান্ত ছিলাম?!
অতঃপর আমাকে কি চিনতে পেরেছো?
আমি ছিলাম তোমার আদরের প্রিয় ;
আমাদের বড়ো বেশি মাখামাখি ছিলো,
তারপর কী থেকে কী হলো!?
পোড়া কপাল ; শুধু বিচ্ছেদের বিষেই নীল!
কারণ, আমি তো নীলাক্রান্ত!
আগুন পোড়ালে তবু কিছু রাখে
কিছু থাকে ; হোক না তা ছাই রঙের,
নীল বিষে পোড়ালে কি কিছু থাকে?
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই!
নীলে পোড়ালেই বোধহয় এমন হয়..
নীলে পোড়ালে ; ফিরে এলে ____
অতঃপর সুখ সমুদ্রে ভাসলো এ মন!
জানি এটাই তোমার শেষ আশ্রয় ;
স্থায়িত্বটা দায়িত্ব হিসেবেই থাক!
নীলাক্রান্ত! আমি হয়েছি নীলাক্রান্ত!

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



