somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শহিদুল ইসলাম সাজু
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বাড়ি। সিলেটের এমসি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত আছি। শখ হিসেবে সংবাদকর্মী হিসেবে কাজ করছি। রক্তের গ্রুপ- 'ও' পজেটিভ (একজন নিয়মিত রক্তদাতা)।

আমার ছোট্ট ছাদবাগান।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যদি দেশের সকল বাড়ির ছাদগুলোকে পরিকল্পিতভাবে ছাদ বাগানের আওতায় আনা যায় তবে এটি যেমন পরিবেশ সুরক্ষার জন্য সহায়ক হবে তেমনি এটি অর্থনৈতিকভাবেও লাভজনক হবে। ফুল এবং ফলজ বৃক্ষের পাশাপাশি শাকসবজি চাষ করে পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব অনায়াসেই। সাধারণত দু'টি পদ্ধতিতে ছাদ বাগান করা যায়। এর একটি হচ্ছে- কাঠ বা লোহার ফ্রেমে বেড তৈরি করে, এক্ষেত্রে ছাদেও কার্নিশ ঘেঁষে বা আলাদা ফ্রেম করেও করা যায়। অন্যটি হচ্ছে- টব, ড্রাম, কন্টেইনার বা পটে করে।

আমি অবশ্যই আমার ছাদবাগানের জন্য শেষ পদ্ধতিটাকেই বেছে নিয়েছি। বছরখানেক হলো শুরু করেছি ছাদবাগান প্রকল্পটি। বাড়ির ছাদে টব আর বিভিন্ন ধরনের কন্টেইনার ও পটপাত্রে করে বিভিন্ন প্রজাতির ফল এবং সবজির একটি বাগান গড়ে তুলেছি। জীবন বাঁচানোর জন্য যে পরিবেশের প্রয়োজন সেটা হারিয়ে যাচ্ছে, আর মূলত এ কারণেই আমার ছাদবাগানের এ ছোট্ট উদ্যোগ। আমার ছাদবাগানে ডালিম, পাঁচ প্রজাতির আম, বারি চায়না মাল্টা, বারি চায়না কমলা, ড্রাগন, আমলকী, আমড়া, কামরাঙা, সফেদা, চেরি, লাল প্রজাতির আঙুর, ভিয়েতনামি পেয়ারা, দেশি পেয়ারা, মিষ্টি কূল, জামরুল, লিচু, নারিকেল, জাম্বুরা, আতাফলসহ সিডল্যাস লেবু, লং, স্যুপপাতা, কাঁচামরিচ, ঢেঁড়স, বেগুন, মিষ্টি লাউ, ধনিয়াপাতা, টমেটো, পুঁইশাকসহ বিভিন্ন ধরনের ফল ও সবজি রয়েছে।

ছাদে যদি আমরা বাগান করি তাহলে আমাদের পরিবেশ কিছুটা হলেও রক্ষা পাবে। আমি নগর কিংবা মফস্বলবাসী এবং সচেতন মানুষকে বলতে চাই- তারাও যাতে ছাদ এবং বারান্দাসহ খালি জায়গাটুকুতে বাগান করতে যাতে এগিয়ে আসেন। জীবনের জন্য প্রকৃতি এবং এটিকে সংরক্ষণ করা খুবই জরুরি। এটি পরিবেশ রক্ষায় বড় রকম ভূমিকা রাখবে। আশা করি এই ব্যাপারে সবাই সচেতন হবেন।

আমার ছাদবাগানের ফলজ বৃক্ষ ও ফলের ছবি সবার সাথে শেয়ার করলাম-

১)



২)



৩)



৪)



৫)



৬)



৭)



৮)

সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×