২৫শে ডিসেম্বর
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২৫শে ডিসেম্বর
জওহর লাল সেন
এখন রাত সাড়ে তিনটে ।
ভর্তি হতে হতে থেমে যাওয়া গ্লাসে
কিছুটা হাওয়ার মতো
খানিকটা উদ্বেগ মিশে গেল ।
তারপর বেরিয়ে পড়লাম -
টুকরো টুকরো অন্ধকার আর কুয়াশা
ছুঁয়ে ছুঁয়ে গেল আমায়
ভিজে গেল চুল নোখ
প্রতিটি লোমকূপ
আর সমস্ত শরীর ।
একসময়
সামনে দেখি
অরঞ্জিত তোমার তোরণ ।
শীতার্ত করাঘাতে সাড়া দিল দ্বারী
- তবুও অরঞ্জিত তোমার তোরণে
কিছুটা উদ্বেগ বুকে নিয়ে -
দাঁড়িয়ে রইলো চিত্রকর ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন