somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবে কেন আমার বাবাকে হত্যা করা হলো? তার তো কোনো অপরাধ ছিলো না।

১০ ই জুন, ২০১২ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিহত গার্মেন্ট শ্রমিকনেতা আমিনুল ইসলামের মেয়ে সায়মা আক্তার আঁখি বলেছেন, এই গুম ও হত্যার বিচার না হলে আমার বাবার মতো আরও অনেকের বাবা গুম হতে পারে। এভাবে কেন আমার বাবাকে হত্যা করা হলো? তার তো কোনো অপরাধ ছিলো না।

আঁখি বলেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই। বাবাকে কয়েকবার পুলিশের লোক অপহরণ করে নিয়ে গিয়েছিল। পরে তাকে গুম করা হয়। আমরা পরে তার লাশ পাই। আমরা এখন এতিম। আমাদের কী দোষ ছিলো?

গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে `কমিটি ফর জাস্টিস ফর আমিনুল ইসলাম` গঠন অনুষ্ঠানে আমিনুলের মেয়ে তার বাবাকে নিয়ে এসব মর্মস্পর্শী কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জোয়ানা সেংকি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এর প্রধান কারিগরি উপদেষ্টা রব ওয়েস, সুইডেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি লুডোভিক বন্টেল ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলানিউজকে সায়মা আক্তার আঁখি বলেন, ``হিলারি ক্লিনটন আসার পর আমার বাবা আমিনুল ইসলামকে নিয়ে সব মিডিয়া হইচই করেছে। এখন আর সেরকম কিছু লিখে না। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা বিষয়টি তদন্ত করার কথা বলেছিলেন হিলারির কাছে। কিন্ত এখনো আমরা বিচার পাইনি। কেউ আমাদের সহায়তা করেনি।``

আমিনুলের মেয়ে বলেন, ``আমার বাবার জন্য এর আগেও নানা জায়গায় আলোচনা হয়েছে। আমার বাবা সাধারণ শ্রমিক ছিলেন। তিনি কোনো দলের রাজনীতি করতেন না। তিনি শ্রমিকদের জন্য কাজ করেছেন, নিজের জন্য করেননি। তাহলে তাকে কেন গুম করা হয়েছে, কেন তাকে হত্যা করা হয়েছে?``

আলোচনাসভায় আমিনুলের স্ত্রী হুসনে আরা বেগম ফাহিমাসহ ৩ সন্তান অংশ নেন। আমিনুলের মেয়ে সায়মা আক্তার আঁখি, ছেলে আব্দুল কাইয়ুম রাকিব ও আব্দুল হাই সাকিব উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৪ই এপ্রিল ঢাকার সাভার থেকে নিখোঁজ হওয়ার পর টাঙ্গাইল থেকে আমিনুলের লাশ উদ্ধার করা হয়। ৫ এপ্রিল বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় আমিনুলের মৃতদেহ। পরে পত্রিকায় ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে চিহ্নিত করেন। এরপর কবর থেকে লাশ তুলে পুনরায় তাকে দাফন করা হয়। ৪১ বছর বয়সী আমিনুলের মৃতদেহে চরম নির্যাতন ও মারধরের চিহ্ন দেখা গেছে বলে পরিবার দাবি করে।

কমিটি ফর জাস্টিস: আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটির সিনিয়র আইন কাউন্সিলর, একেএম নাসিম এবং বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার কমিটির কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ফেডারেশন অফ ওয়ার্কার্স সলিডারিটির সাধারণ সম্পাদক, রুহুল আমীন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার, আমিনুলের কন্যা সায়মা আক্তার আঁখি, আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটি প্রোগ্রাম অফিসার রোখসানা ইয়াসমিন আরজু।

বাংলাদেশ সেন্টার ফর ওয়াকার্র্স সলিডারিটি (বিসিডব্লিউএস), বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন (বিজিআইডব্লিউএস) ও আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটি সেন্টার যৌথভাবে এই কমিটি গঠনের উদ্যোক্তা।

কমিটি পুলিশের তদন্তকারী কর্মকর্তাগণকে সম্ভাব্য সহযোগিতা প্রদান করে হত্যাকারীদেরকে খুঁজে বের করার এবং হত্যাকারীদেরকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে `কমিটি ফর জাস্টিস ফর আমিনুল ইসলাম` এর কার্যক্রমে ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটির সিনিয়র আইন কাউন্সিলর একেএম নাসিম, বাংলাদেশ ফেডারেশন অফ ওয়ার্কার্স সলিডারিটির সাধারণ সম্পাদক রুহুল আমীন, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুল ইসলাম, গামের্ন্ট শ্রমিক শিল্প রক্ষা জাতীয় কমিটির সমন্বয়ক গোলাম কাদির, জাতীয় গামের্ন্ট শ্রমিক জোটের সভাপতি মাহাতাব উদ্দিন, গণতান্ত্রিক গামের্ন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আলমগীর রনি।

এছাড়াও শ্রমিক নেতা বজলুল হুদা নিজাম, মরিয়ম, আবুল হোসাইন, মাহবুবুর রহমান ইসমাইল, মাইনুদ্দিন মণ্ডল, নাজমা আক্তার, তাহমিনা রহমান, শফিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনাসভায় বক্তারা অবিলম্বে আমিনুল হত্যাকাণ্ড তদন্ত ও বিচার দাবি করেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। কর্মসূচি থেকে আমিনুলের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, গামের্ন্টস শ্রমিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রসঙ্গত, শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যার তদন্ত করতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে। আমিনুল ইসলাম ছিলেন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির একজন সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ড্রাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাভার ও আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি।

আমিনুল হত্যাকারীদের গ্রেফতার তাগিদ দিলেন মজিনা
গামের্ন্টস শ্রমিক নেতা আমিনুল হত্যার বিচার দাবি
আমিনুল হত্যাকাণ্ড বিদেশিরা ভালোভাবে নেননি : একে আজাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক হুমকিতে পড়তে পারে: মজিনা
আমিনুল ইস্যুতে ন্যায় বিচার চায় বিজিএমইএ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×