.
.
.
.
আজাইড়া এক বালক আমি messenger এ বসে
Chattingএর আউলা ঝড়ে Keyboard পড়ে খসে;
কথায় কথায় সময় কাটে, সাথে চলে গান,
হঠাৎ দেখি no one's here, কোথায় সবাই আজ ?
ওহ, আজ যে শব-এ-বরাত, পড়ছে যে নামায;
ধর্ম-কর্মে অবহেলা, ছেলে আমি খারাপ;
কাজ না পেয়ে facebook এ লগিন করি আমি,
উফ্ এত্তো notification, কোথায় গিয়ে থামি ?
MSN-এর গোপন চ্যানেল আবার আমি খুলি,
এটার খবর কেউ জানে না, দিয়েছি চোখে ধূলি;
Yahoo!-তেও লগিন থাকি, দেখে অল্প লোক,
উদাস হয়ে বসে থাকি কোন সে আজব শোক ?
আধখোলা ঐ জানালা দিয়ে দেখতে থাকি চাঁদ,
এমন সময় বিড়াল বলে, "লাফ দিব from ছাদ",
জানতে কি চাও লাফের কারণ ? সে তো খুবই সোজা,
জীবনটা যে বড়ই কঠিন, মাথায় যেন বোঝা;
আবার আমি তাকিয়ে দেখি হচ্ছে আকাশ কালো,
মেঘের আড়ালে ঢেকেছে চাঁদ, হারিয়ে গেছে আলো।
>>>>>>>>>>>>>>>>**
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



