ফেসবুকে যে কিভাবে তার সাথে বন্ধুত্ব হলে সেটা মনে নেই। তাকে কোনদিন সামনা-সামনি দেখিনি... হয়তোবা দেখা হবেও না কোনদিন... তারপরও কেন জানি অনেক বেশি ভাল লাগত বন্ধুটিতে....... তার দেয়া মন্তব্যগুলোর দিকে + তার তোলা অনেক ছবি দেখে মনে হত তার দেশ ভেনিজুয়েলা অনেক সুন্দর ??!!।
হঠাৎ মনে হল এই অজানা(বাস্তবে) বন্ধুটির স্বরণে একটা ছবির ভিডিও তৈরি করি। যেই ভাবা সেই কাজ............... তার বেশ কিছু ছবি ছিল তাই দিয়ে তৈরি করে ফেললাম উপরের ভিডিওটি... আর সাথে দিলাম আমার খুবই প্রিয় একটি গান। Here I am _ Bryan Adams.
এই পোষ্টটি ফেসবুকে অটো আপডেট হবে.... সে হয়ত দেখবে এই বাংলায় লেখা আমার মনের অস্থির কথার হাল্কা বহ্নিপ্রকাশ .............
অনেকদিন তোমাকে ফেসবুকে দেখিনা.......... জানিনা কোথায় আছ ....কেমন আছ।
ভাল থেকো বন্ধু.....
(বি.দ্র. এখন রাত ৩.৪৬ মি. কিন্তু চোখে ঘুম নেই তাই এই আজাইড়া পোষ্ট, ভাল বা মন্দ লাগার কিছু নাই। তারপরেও যদি কারো কাছে বিরক্ত লাগে তো ঋণাত্বক চিহ্ন প্রদান করিতে পারেন, ইহা আপনার ব্লগীয় অধিকার, ধন্যবাদ)
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



