ভাবছি, কবি ডেকে বৃক্ষ আর বিহঙ্গদের বসিয়ে দেব।
মাথা চুলকে আর লেজ নাড়িয়ে শিখে নিক অন্য পাঠ।
এতে অন্তত অরণ্য পাঠশালায় ধ্বনিত হবে কবির বয়ান।
কবি কোন গুরু নন, বৃক্ষ সূফী...
তালিমারা হৃৎপিণ্ডরা নিরাপত্তা চায়, যেন খাঁচার পাখি।
স্বপ্নের পসরা সাজিয়ে বসে আছি ঘুমের মালিক।
শব্দের গামছা বুনি, ক্লান্তি মুছে ফেলব বলে
নির্মাণে প্রতিশ্রুতি জাগে, গাছেরা তবু কিছুতো বলে।
দাড় কাক আর পাতি কাক এক হয়েছে,
বিড়াল মুখে বাচ্চা নিয়ে সাত জায়গা বদল করে
প্রকৃতির দেহতত্ব অনুদিত হচ্ছে কবির কলমে
অরণ্য আর বিহঙ্গরা তাকিয়ে আছে।
.........কবি কিছু বলবেন।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




