নদীর ধারে বসে আছি,কেবল বসে আছি স্থির
আকাশের মেজাজ বুঝে চেহেরা পালটায় নদী
আমি হিংসুটে স্বার্থপর –ভাল লাগে না,
পিতার মেজাজ গরম -ভাল লাগে না,
জীবন আমার বোন, ভাই কেন নয়-ভাল লাগে না ।
নদীর ধারে বসে আছি ,কেবল বসে আছি স্থির
বন্দরে ভীরে ত্রাণের জাহাজ,মাল্টি ন্যাশনাল কোম্পানি
যুদ্ধাপরাধীদের শাস্তি হউক ,আমার কোন আপত্তি নেই,
ক্রসফায়ারে মারা পড়ুক সকল মানুষ,আমার কোন আপত্তি নেই,
ত্রাণ রাজনীতি- লুটপাট, আমার কোন আপত্তি নেই।
নদীর ধারে বসে আছি ,কেবল বসে আছি স্থির
কোমর অব্ধি সিদিয়ে গেছে মাটিতে,অনতিকাল পর আপাদমস্তক
পৃথিবী গোল ,কমলা অথবা আপেলের মত,আমার কিছুই যায় আসে না,
পৃথিবীর তিনভাগ জল একভাগ স্থল ,আমার কিছুই যায় আসে না,
পৃথিবীর মোট জনসংখ্যা ৬০০ কোটি বা তারও অধিক,আমার কিছুই যায় আসে না।
আগামীকালের পর ৬০০ কোটি মানুষের মধ্যে কান্না সমাবেশ হবে, বিজয় উৎসব হবে, হবে নানাবিধ আয়োজন। আরো একটি সন্তানের আশায় সবচেয়ে ভাল জাইগায় শয্যা রচনা করবে দম্পতিকুল !
তাতে আমার কিছুই যায় আসে না ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




