অনিবার্য কারন বশতঃ এখন আর ভুতের বাচ্চাগুলো লিপস্টিক মুখে
বটতলায় যায় না।
আকাশের মত একটা দেয়ালে ছায়ার মত কিছু একটা নড়ে
চরকায় সুতো কাটা চাদের বুড়িও/সদ্য প্রেমে পড়া কিশোরীর মত করে হাসে
আমার ডানে সমুদ্র/বায়ে, উপরে নিচেও সমুদ্র
পৌরাণিক চিন্তা স্রোত/নাগালের বাইরে তৃতীয় চোখ
হাজারে হাজারে জোড়া চোখ বেয়ে নামে কান্নার স্রোত
সমূহ আঘাত...
এতে কার হাত/এটা কার হাত।
সাদা চোখের রূপসী /দীঘল কেশী
ছোট খাট নির্বিবাদী/নদীর পাড়ে ইশকুল বাড়ী
এবেলা ওবেলা আসা যাওয়া, ঘুমটা এঁটে নত মুখে বাড়ী ফেরা
সমূহ স্বাভাবিক...
এতে কার হাত/এটা কার হাত।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




