somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ মিজান
অন্যায় অপশক্তির বিরুদ্ধ্যে সোচ্চার কন্ঠধ্বনি, মুক্তবাক, স্বাধীন চিন্তা, প্রগ্রেসিভ রাজনৈতিক চর্চার মাধ্যমে সামাজিক বৈপ্লবিক পরির্তন চাইযুক্তিহীন কথা মূল্যহীন। কিছু কিছু লোক আছে যারা অযুক্তিক অসত্য কথা বলে বেড়ায়। এদের কথার মূল্য খুবই কম। যুক্তি যু

ফরাসি বিপ্লব (French Revolution) : প্রেরণার বাতিঘর, পৃথিবীর ইতিহাস বদলেদেয়ার ইতিহাস

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর ইতিহাস বদলে দেয়া "ফরাসি বিপ্লব"
১৮ মার্চ, ২০১৬- ১৪৫ তম প্যারী কমিউন বিপ্লব দিবস।
বিপ্লব ছাড়া কোনদিন অধিকার আদায় করা যায়না , পৃথিবীর ইতিহাস তাই বলে । আমার দৃস্টিকোন থেকে ফরাসি বিপ্লবের কথা আপনাদের সাথে শেয়ার করেছি।



প্রেরণার বাতিঘর, শোষিতের হাতিয়ার ফরাসি বিপ্লব:
ফরাসি বিপ্লবের সূচনা ১৪ জুলাই ১৭৮৯ ধরা হলেও তা ধাপে ধাপে নানা চড়াই-উৎরাই পেরিয়ে এগিয়েছে। বাস্তিলের পতন, সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকারের ঘোষণা ইত্যাদি ধাপ পেরিয়ে বিপ্লব এগিয়ে গেল প্রজাতন্ত্র ঘোষণার স্তরে। ১৭৯১ সালের ১০ আগস্ট প্যারিসের সংগ্রামী জনতা রাজপ্রাসাদ আক্রমণ করে রাজপ্রাসাদ দখল করে নেয়।



বিলুপ্ত হয় ঐতিহ্যগতভাবে চলে আসা অভিজাত, ক্যাথলিক সম্প্রদায় এবং সামন্তবাদী সমাজ ব্যবস্থার। এ বিপ্লব ফ্রান্সের গণতন্ত্র, জাতীয়তাবাদ, স্বাধীনতা ও সাম্যের আদর্শে দেশের জনগণসহ সারাবিশ্বকে উদ্বুদ্ধ করেছে। আজও সারা বিশ্বময় শোষণের বিরুদ্ধে ফরাসি বিপ্লব একটি জাগ্রত চেতনা।

বিপ্লবের পূর্বে ফ্রান্স
ফরাসি বিপ্লবের পূর্বেকার অবস্থাকে তিনভাবে দেখানো যেতে পারে।
১. আর্থিক দৈন্যদশা
২. রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট
৩. তৃতীয় সম্প্রদায়ের অধিকার আদায়ের শপথ।
এ দিকগুলোর বর্ণনা ইতোমধ্যেই আমরা আলোচনা করেছি। মূলত দীর্ঘদিন ধরে চলে আসা অসাম্য, অনাচারপূর্ণ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে শোষিত ও নিপীড়িত ফরাসি জনগণের মনে যে বিক্ষোভ পুঞ্জিভূত হয়েছিল তা ফরাসি বিপ্লবের মাধ্যমে আত্মপ্রকাশ করে।
ফরাসি বিপ্লব ও এর দর্শন
ফরাসি বিপ্লব সংঘঠিত হবার ক্ষেত্রে ফরাসি দার্শনিক ও সাহিত্যিকদের অসামান্য অবদান রয়েছে। রুশো, ভলটেয়ার, মন্টেস্কুদের হৃদয়স্পর্শী বক্তব্যগুলো ঐ সময় সবাইকে আকৃষ্ট করেছিল। ফলে লক্ষ লক্ষ শোষিত ও নিপীড়িত নর-নারীর কণ্ঠে ধ্বনিত হয় ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বে’র স্লোগান। এসব দার্শনিকরা বলেন, ‘রাজা জনসাধারণের মতানুযায়ী রাষ্ট্র পরিচালনা না করলে তাকে পদচ্যুত করার অধিকার জনগণের রয়েছে। আবার রুশোর দর্শনে বলা হয়, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত’। এ সমস্ত বাণীগুলো ফরাসি বিপ্লবের দর্শন হিসেবে ব্যাপক ভূমিকা পালন করেছে। অনুপ্রেরণা দিয়েছে বিপ্লবী জনতাকে।


ফরাসি বিপ্লবের কারণ
একটি বিপ্লব কোন বিচ্ছিন্ন ঘটনা বা কারণে সংগঠিত হতে পারেনা। বরং একটি নির্দিষ্ট সময়ব্যাপী বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংঘটিত হয়। ফরাসী বিপ্লবও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তৎকালীন ফ্রান্সের অন্যতম সমস্যা ছিল খাদ্যসংকট তথা অর্থনৈতিক সংকট। উপরন্তু বিপ্লবের অল্প কিছুপূর্বে দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক সংকট ইউরোপের প্রায় সবগুলো দেশেই মারাত্মক আকার ধারণ করে। ফলে বৈদেশিক সাহায্য থেকেও বঞ্চিত এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে ফ্রান্সের রাজতান্ত্রিক সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়।



সাম্য-মৈত্রী-স্বাধীনতার প্রজ্জ্বলিত শিখা
ফরাসি বিপ্লবের ঢেউ বাংলাদেশ ছুয়া যায়

পরামর্শ বা উপদেশের জন্য: https://www.facebook.com/skmizan অথবা https://twitter.com/skmizan

সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×