somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন আমরা ভগ্নাংশে বিভক্ত...

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা যারা কর্মজীবী, এই ধরাধামে ৩৫ টি বা তারও বেশী বসন্ত পার করে ফেলেছি এই লেখাটির সাথে তাদের অনেক কিছুই মিলে যাবে বলে আশা করছি। ছেলেবেলায় শুনা একটি গানের কথাই ধরা যাক, “আমি শৈশবে মায়ের, কৈশোরে বাপের। আর যৌবনে হলাম বন্ধু-বান্ধবের...”। আজ যখন নিজেকে নিয়ে ভাবি তখন দেখতে পাই আমি আসলে আমার একার নই... কর্মস্থলের, পরিবারের, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে বিলীন হয়ে গেছি। এদের কেউই আমার প্রতি তাদের হিস্যা ছেড়ে দিতে নারাজ।
যাপিত জীবনের অন্যতম অনুসঙ্গ হিসেবে আমার উল্লেখিত মানুষদের/খাত গুলোর প্রতি কিছু দায়িত্ব এড়াতে পারি না। বরং ওই দায়িত্ব এড়িয়ে চললে আমাদের যাপিত জীবনের সুখ-শান্তির বিঘ্ন ঘটবে। ফলে আমরা একটা দায়িত্বের মানসিক চাপ নিয়ে চলছি প্রতিনিয়ত। বিভক্ত হয়ে যাচ্ছি ভগ্নাংশে। পক্ষান্তরে আমাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু ভগ্নাংশ নয়। ভগ্নাংশের চেয়ে সমস্ত বড়। অথচ যখন আমরা তা মেটাতে পারি না তখন জীবনে দেখা দেয় অসামঞ্জস্যতা। পরিচিত হই নিজেদেরই পরিমণ্ডলে দায়িত্বজ্ঞানহীন একজন অপাংতেয় জীব হিসেবে। জীব বললাম এইজন্য যে, আমাদেরই চেনা মুখগুলো তখন ভেংচি কাটে, আমাদেরকে অনেকে মানুষের মর্যাদাই দিতে চায় না। আর আমরা জানি বিপদে নিজের ছায়াও পর হয়ে যায়। আপনি/আমি তখন একা, অসহায়।
সুতরাং প্রয়োজন হয় কিভাবে আমরা জীবনের ভারসাম্য আনব! তখন আমরা যাই মেডিটেশনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে। শিখতে চাই কিভাবে উপরোক্ত স্নায়ুবিক চাপগুলোকে মোকাবেলা করলে আমাদের হৃত মর্যাদা ফিরে পাব। সেক্ষেত্রে আমরা কী সবাই হারানো মর্যাদা সফল ভাবে ফিরে পাই!!
প্রিয় পাঠক; ভেবে দেখুন তো আমরা কী এমন জীবন আশা করেছিলাম। সবার তরে জীবনের মুল্যবান অর্জনগুলো ভাগ করে দেবার পরেও আমরা তাদের খুশী করতে পারি না। আর নিজের জন্য... সেটা আর নাইবা বললাম। শুধুমাত্র শুন্যতা ছাড়া আর কিছুই নয়। আসলে আমদের জীবনে আমরা প্রত্যেকেই একেকজন চাপরাশি (কলু/মুটে)। যাদের জীবন কাটে ভগ্নাংশে...... দায়িত্বের বোঝা মাথায় নিয়ে। মুক্তি শুধুমাত্রই মৃত্যুতে। কথাটি কঠিন হলেও ধ্রুব সত্য।
(লেখাটি পুনঃপ্রকাশিত)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×