সবাই হাত ধোয়ায় মেতেছে আজ
কী আনন্দ!
ট্যাপের নিচে পানির রঙ বদলে গেছে
এতো কালো জমে ছিলো হাতে?
সবার হাতগুলো আজ কত না ফর্সা!
কী আনন্দ!!
হাতের রেখাগুলো দৃষ্টিসীমায় স্পষ্ট ভাসমান
ভাগ্য রেখায় কত স্পষ্ট ভেসে উঠছে আয়ূস্কাল!
যাক বাবা! জীবনটা দশ বছর জিয়ে থাকবে অন্তত
কী আনন্দ!
সবাই হাত ধোয়ায় মেতেছে আজ
সবার হাতে সুগন্ধি সাবান, ঝকঝকে তোয়ালে
চারপাশে ফুরফুরে গন্ধে মাতোয়ারা
কাচ্চি-বিরিয়ানির গন্ধ ভেদ করে
সাবান-সাবান তোয়ালে-তোয়ালে ভুরভুর
কী আনন্দ!
সবাই হাত ধোয়ায় মেতেছে আজ
অথচ কেউ ভাবছে না
কালই ত্বকের ভেতর থেকে সানন্দে বের হবে
আত্মায় জমানো কালচে বুদবুদ!
কে জানে?
কালই মনধোয়া দিবস পালন করতে হয় কিনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



