তুমি কষ্ট নিয়ে ফিরো,
আমি সুখের বাতাসা নিয়ে বসব হাটে।
ক্লান্ত তুমি, সওদা করবে সুখ,
কষ্টের বিনিময়ে নিবে সুখের বাতাসা।
মনে মনে ভাববে, সুখ তো পেলাম!
প্রাপ্তির আনন্দে ফিরে যাবে তুমি।
সুখের বাতাসা তোমার কাছে
যতœ কওে আগলে তোমার দুহাত।
যাত্রার সাথে বড় হবে তোমার সপ্ন,
বাড়ি ফিরে দেখবে, এ কি
হাওয়ায় মিলিয়ে গেলো সুখ!
ভুল করলে তুমি, এ যে বাতাসা!
ভারি চোখে ঘুরবে তুমি।
নতুন করে কষ্ট জমিয়ে আবার ফিরো,
আর আমি!
আজব কলে কষ্ট দিয়ে
বাতাসা বুনবো সুখের।
কিছুই না, সপ্নটুকু তো পেলে!
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


