ভোর
০৭ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন পর আজকে ভোরে কিছুক্ষণ আকাশটা দেখলাম। উদীয়মান সুর্যটা বারান্দার সামনের বিল্ডিং এর আড়ালে থাকায় সূর্যোদয় দেখার ভাগ্য আর হল না। পাশের মসজিদ এর চূড়ায় শুধু লালচে সূর্যের ঊজ্জল আলোকচ্ছ্বটা এসে প্রতিফলিত হচ্ছিল। পাখিগুলোর অদ্ভুত সুন্দর ওড়াউড়ি দেখলে সবসময়ই মনে হয় যে, কী মজাই না করছে ওরা! দূরের আকাশে চারটি পাখি একত্রে কিছুক্ষণ চক্কর দিল, তারপর সারি বেধে পূবদিকে উড়ে গেল। কিছু কিছু তুলোর মত সাদা মেঘকে বুকে নিয়ে হালকা নীল আকাশটা আমার চোখ ভেদ করে মস্তিষ্কে এসে জমা হল। মনে হল, এই আকাশটাই শুধু পারে মানুষের অস্থির মন কে শান্ত করে দিতে।
আমি কি না ঘুমিয়ে টাইম ওয়েস্ট করলাম? আমার তো মনে হয় আজ ভোরের সেই পাচটি মিনিট ই আমার সবচে মূল্যবান সময়গুলোর মধ্যে অন্যতম।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন