somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপি

১৪ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৩ তারিখ ইমতিয়াজ স্যারের এসাইনমেন্ট প্লাস প্রেজেন্টেশন, তাও আবার বাংলায়। অনেকদিন হলো বাংলায় academic writing এর থেকে দূরে আছি। যাই হোক, সাথে কাগজ আর কলম নিয়ে সাহস করে পড়তে বসলাম। লিখার চেষ্টা তো অন্তত করতে হবে! কিন্তু, বিধি বাম, কাগজ-কলম হাতে নিতেই খটোমটো আর্টিকেলটা পড়ার ইচ্ছেটা উবে গেল। তাই বলে কিন্তু লিখা থেমে থাকল না. বিক্ষিপ্ত মনের অবিন্যস্ত রচনা ফুটে উঠল কাগজে. Research Methodology এর article synopsis লিখা না হোক একটা দিনলিপি ত লিখা হল. এই বা কম কিসে......

ইদানীং বুঝতে পারি না, আমি পথে চলেছি নাকি পথই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। হাটতে হাটতে ক্লান্ত হয়ে যাচ্ছে পা, মনের সেই অবকাশ নেই। অবিরত এই হাঁটার গন্তব্য আমার জানা আছে ঠিকই কিন্তু পথ, সে তো নেই চেনা। যেদিন থেকে এপথে পা বাড়ালাম সেইদিনই বুঝেছিলাম এ বড় একমুখী রাস্তা, পিছনে ফেরার পথ নেই কোন; ছিল না কোনোকালেই। পথচলা যখন শুরু করেছি শেষ তো করতেই হবে। কর্দমাক্ত বন্ধুর পথের অপার্থিব শীতলতা যতটা না দেহকে, তার চেয়েও বেশী মনকে রক্তাক্ত করে তুলছে বারংবার। অন্তহীন এ রাস্তা দেখে মাঝে মাঝে হার মেনে যেতে চাইছে মন। ভয় হয় কখন যেন মন বিদ্রোহী হয়ে বলে উঠে, “জাহান্নামে যাও তুমি তোমার পথ ধরে। আমায় নিচ্ছ কেন সাথে?” মনটাকে কিছু ছেলেমানুষি লোভ দেখিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছি অবিরাম। পাছে সে বিদ্রোহী না হয়ে উঠে। অবশ্য একটু আশাও কিন্তু আছে, আমার এই মনটাকে যতোটা চিনি আমি তাতে জানি বন্ধুর পথ চলতে তারও ঢের ভালো লাগে। তাই এ মনের বিদ্রোহ করার অবকাশ কম। তাছাড়া যাত্রা শুরু থেকে তো পথ চলছি অন্ধকারেই। যতটুকু আলো পেয়েছিলাম একদা সেও তো এসেছিলো বজ্রের রূপে, আমায় পুড়িয়ে মারবে বলে। প্রচণ্ড বজ্র আর ঝড় যখন আমাকে ক্ষতবিক্ষত করছিল তার সেই অবিরত ঝলসানির মাঝেই এক ঝলক দেখেছিলাম দূর দিগন্তের, দেখেছিলাম দুরের সেই আবছা অবয়ব। দেখতে পারিনি শুধু তার পথ, দেখতে পাইনি শুধু তার সবিস্তার বর্ণনা। জানিনা কি সেই অন্ত শেষের পুরস্কার, ফাঁসিকাঠ না রাজ্যপাট?
রাস্তার ক্রমাগত মোড় চলতে চলতে ভুলে গেছি দিক, হারিয়ে ফেলছি নিজের অস্তিত্ব। ভুলে গেছি কখন শুরু হয়েছিলো এই সর্বনাশা পথচলা, পথ চলতে চলতে ভুলতে বসেছি সময়। কবি একদিন বলেছিলেন, সময় কোথায় সময় নষ্ট করার মতো? কিন্তু যে আমি হারিয়েছি পথের হদিশ, সময়ের দিশা; তার আর সময় কি আর কিই বা অসময়? শুধু বুঝছি এখনও অনেক রাত, পথও তো ঢের বাকি। যদিও এতদিন ধরে চলেছি অন্তহীন পথ তবু কানের পাশে কে যেন বলে গেল, “সবে তো শুরু, যেতে হবে অনেক দূর। শুধু তো রাতের হিম শীতলতাই পেলে। বাকি রয়েছে এখনও সকালের চোখ ধাঁধানো ঝলসানি, দুপুরের প্রখর উষ্ণতা আর আরেকটা দিনশেষের অন্তহীন অপেক্ষা। এখনো বিক্ষত হওনি তুমি, যতোটা প্রাপ্য তোমার।”
প্রাপ্য কি শুধু আমারই, হে পথ? নিজের অজান্তেই যখন পথচলা শুরু করেছিলাম, ফেরালে না কেন আমায়? কেন তুমি হয়ে ওঠনি বন্ধুর, থামিয়ে দাওনি আমার চলার গতি? ফিরিয়ে দাওনি কেন সেদিন আমায় দেখিয়ে উষর মরুভূমি, সুগভীর খাদ, অজেয় পর্বত অথবা অথৈ সাগর। কেন আমার চোখে লাগিয়ে দাওনি দৃষ্টিভ্রম, কেন আমায় ঠেলে ফেলনি তোমার সীমার বাইরে? হয়তোবা পথেরও অজান্তে এই পথিক হেতে এসেছে বহুদূর। পথেরও কীইবা করার ছিল? অনেকের চলার পথ যে একটাই, কিন্তু গন্তব্য তো এক নয়। অন্য সবার সাথে পথ চলতে চলতে নিজের অজান্তেই চলা শুরু করে দিলাম পথের অনাবিষ্কৃত এক অংশে, তখনই হয়তো শিউরে উঠেছিল পথ। আচ্ছা, জড়েরও কি নিজস্ব জগত থাকে? তা নইলে পথের ডাকে সাড়া দিয়ে কিভাবে আকাশ ঢেকে যায় আঁধারে? বজ্র কিভাবে বারকেবার আছড়ে পড়ে আমার শরীরে? কেনই বা ঝড় হারিয়ে দিতে চায় আমায়? সূর্যই বা হুমকি দেয় কেন ঝলসে দেবার? সকাল কেন বলে আমার চোখ ধাধিয়ে দেবে নতুন আলোয়? জেনেছিলাম ক্রুশবিদ্ধ যিশুর মতো যখন ক্রমশ নিস্তেজ হয়ে আসে দিন, সূর্যের লালিমা তখনই নাকি খুব গাড় হয়। এই পথ চলতে চলতে যত রক্ত ঝরিয়েছি আমি, শুধু পশ্চিম নয় সমগ্র আসমান আজ রূপান্তরিত হয়ে যেতে পারত লোহিত সাগরে। বৃষ্টি নয়, আকাশ থেকে ঝরতে পারত আমারই রক্ত। কিন্তু হায়! হয়তোবা কোন সৃষ্টিছাড়া নিয়মহীনের সঙ্গ দেয়না প্রকৃতিও।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×