ফকরুদ্দীন বাহিনীর এই পিঞ্চ হিটিং খেলা থামবে কোথায় কেউ জানেন? গ্রেফতার হবে আর কত জন? পিঞ্চ হিটিং খেলাটা কিন্তু আসলে কঠিন, সবাই পারে না, যেমন দ্রাবিড়, জয়বর্ধনে, নাফিস, এরাও পারে না। তাই ফকরুদ্দীন বাহিনীর খেলা তো খুবই ভাল মানের হচ্ছে, সব চালই সূক্ষ্ম ও যথাযথ। একদিকে তারেক রহমান, আরেকদিকে মহিউদ্দিন গ্রেফতার। একদিকে মইনুল রোড, অপরদিকে সুধাসদন রেইড। জমজমাট.....পরের পর্বের জন্য এখন শ্বাসরুদ্ধকর অপেক্ষা।
আলটিমেইটি সিনারিওটা কি হবে কেউ বলবেন কি? একদিকে ইউনুস ও তার দল--সুশীল সমাজ সহ, অপরদিকে? হাত পা ভাঙ্গা আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত? আল্লাহই ভাল জানেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



