~~~~~~~~~~~~~~~উৎসর্গ- প্রিয় কবি আশরাফ জুয়েল
যুদ্ধ; বিনীত হয়ে বসো কবিতার কাছাকাছি
এই মেঘের আসবাবে ।
নিচু দৃষ্টি আর নরম নিঃশ্বাসে উপলব্ধি করো
শিখেছিলে টুকিটাকি দর্শন রং তুলির ।
এইতো শতাব্দীর আদিতে মিছেমিছি খেলনায়
সংযত ছিলে সন্ধ্যা পেরিয়ে রাত্রি ।
অথচ এখন
সবুজ পাহাড়ে বিস্ফোরণ,
উঁচু নিচু বৃক্ষের রন্ধ্রে রন্ধ্রে মোজাইক ছত্রাক,
দৃষ্টি প্রতিবন্ধী মন, ভাঙা চোরা পৃথিবী, অশ্রু বিলাস;
তোমার বেহিসেবি অপরাধ।
তবুও আজ আমদানি করেছে কবিতা
দূর্বা ঘাসের বনে লজ্জাবতীর ফুল।
বায়ু মণ্ডলে রেশমের সামিয়ানা।
ঝলসানো কোলাহল অথবা বজ্রপাতে
নির্ভীক জননীর নিরাপদ ভাতের লোকমা ।
তুমি দীক্ষা নাও
স্বাধীন পতাকা নিঃসৃত শান্তির হাওয়া
যেখানে জলীয় কণায় ভাসে কবিতার পঙক্তি।
আর
গুরু সম্মানী দাও;
পকেটের কোনে লুকনো
বিশ্বময় মাতৃভূমি ধূলি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



