somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এস এম ইসমাঈল
নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

কারবালার ময়দানে হযরত আলী আসগর (রাঃ) এর শাহাদাত)

১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হযরত সৈয়দা জয়নাব (রাঃ) ভাতিজার লাশের পাশে দাড়িয়ে এভাবে আহাজারি করতেছিলেন। হযরত ইমাম হুসাইন (রাঃ) বোনের হাত ধরে তাবুর অভ্যন্তরে নিয়ে গেলেন। এবং বললেন বোন! সবর কর, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। সবর এবং ধৈর্যের আঁচল হাত-ছাড়া করনা। যা কিছু হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আমাদের সবর ও ধৈর্যের মাধ্যমে কামিয়াবী হাসিল করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে মহা পরীক্ষা। বোনকে নিয়ে যখন তাঁবুর অভ্যন্তরে গেলেন, তখন সৈয়দা শহর বানু হযরত ইমাম হুসাইন (রাঃ) এর সামনে এসে বললেন, আপনার ছেলে আলী আসগর পানির তৃষ্ণায় কেমন করতেছে, গিয়ে দেখুন। পানির তৃষ্ণায় ওর অবস্থা খুবই সঙ্গীন হয়ে গিয়েছে। ধরফর করতেছে কিন্তু নড়াচড়া করতে পারছে না। কাঁদতেছে কিন্তু চোখের পানি আসতেছে না। মুখ হা করে আছে, কিন্তু কোন আওয়াজ বের হচ্ছে না। এ অবস্থা দেখে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। শুনুন, জালিমেরা হয়তো জানেনা যে, আমাদের সাথে ছোট ছোট শিশুরাও রয়েছে। আমার মনে হয়, এ ছোট শিশুকে কোলে করে আপনি ওদের সামনে নিয়ে গেলে নিশ্চয় ওদের রহম হতে পারে। কারন এরকম শিশু ওদের ঘরেও রয়েছে। তাই আপনি এ শিশুকে কোলে করে ওদের সামনে নিয়ে যান এবং বলুন আমাকে পানি দিওনা, তোমাদের হাতে কায়েক ফোঁটা পানি এ শিশূর মুখে দাও। তাহলে তারা নিশ্চয় দিবে। হযরত ইমাম হুসাইন (রাঃ) বললেন, শহর বানু! তোমার যদি এটা আরজু এবং ইচ্ছা হয়ে থাকে, তাহলে তোমার এ ইচ্ছা পূর্ণ করতে আমি রাজি আছি। কিন্তু এ বদবখতদের প্রতি আমার আদৌ আস্থা নেই। যা হোক , হযরত ইমাম হুসাইন (রাঃ) ছয় মাসের দুগ্ধপোষ্য শিশুকে কোলে নিয়ে ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে বললেন, দেখ! এটা ছয় মাসের দুগ্ধপোষ্য শিশু। এটা আমার ছেলে আলী আসগর। এটা তোমাদের সেই নবী করিম (সাল্লাল্লাহু তাআলা আলায়হি ওয়া সাল্লাম) এর বংশধর, তোমরা যার কারেমা পাঠ কর। শোন! আমি তোমাদের কোন ক্ষতি করে থাকতে পারি, আমার থেকে তোমরা এর বদলা নেবে। কিন্তু এ মাসুম শিশুতো তোমাদের কোন ক্ষতি করেনি। আহা! এ পানির তৃষ্ণায় ধরফর করছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। শোন! আমার হাতে কোন পানির গ্লাস দিওনা, তোমাদের হাতে এ শিশূর মুখে কয়েক ফোঁটা পানি দাও। আর এ শিশু পানি পান করার পর তৃষ্ণা মিঠে গেলে তলোয়াল হতে নিয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে না। তাই এর তৃষ্ণাটা নিবারণ কর। দেখ, তৃষ্ণায় এর কি অবস্থা হয়েছে। তাঁবুর পর্দানশীল মহিলাদের কাকুতি-মিনতিতে ঠিকতে না পেরে একে নিয়ে এসেছি। তিনি (রাঃ) এ করুণ বর্ণনা দিচ্ছিলেন, আর এদিকে আলী আসগর (রাঃ) কে লক্ষ্য করে হুরমেলা বিন কাহেল নামক এক বদবখত জালিম তীর নিক্ষেপ করল এবং সেই তীর এসে আলী আসগর এর গলায় বিধল। হযরত ইমাম হুসাইন (রাঃ) দেখলেন, শিশুটি একটু গা-নাড়া দিয়ে চিরদিনের জন্য নিশ্চুপ হয়ে গেল।

হযরত ইমাম হুসাইন রা হু হু করে কেঁদে দিলেন, বলতে লাগলেন, ওহে জালিমেরা! তোমরাতো নবী করিম (সাল্লাল্লাহু তাআলা আলায়হি ওয়া সাল্লাম) এর প্রতিও কোন সমীহ করলে না। তোমদের মনতো কাফিরদের থেকেও কঠোর। শিশূদের প্রতি কাফিরেরাও সহানুভুতি দেখায়। তোমরাতো নিজেদের কে মুসলমান বলে দাবি কর। যা হোক, তিনি ছেলের গলা থেকে তীর বের করলেন এবং মাটিতে ফেলে দিয়ে বললেন, মওলা! এ লোকেরা যা কিছু করছে, এর জন্য আমি তোমাকে সাক্ষ্য করছি। লাশকে কাধেঁ নিয়ে তাঁবুর কাছে নিয়ে এসে হযরত আলী আকবর এর পাশে রেখে ডাক দিয়ে বললেন, ওহে শহরবানু! ওহে জয়নাব! আলী আসগর আর ধরফর ধরফর করবে না এবং তৃষ্ণার কারনে হাত পা নড়াচড়া করবে না। এ তৃষ্ণার্ত অবস্থা দেখে তোমাদের অস্থিরতা আর বৃদ্ধি পাবে না। সে জান্নাতুল ফেরদাউসে গিয়ে দাদীজান এর কোলে বসে হাউজে কাউছারের পানি পান করছে।

আহ! কারবালার মাঠে হযরত ফাতেমাতুয যুহরা এর বাগানের ফুল ছিন্ন-ভিন্ন হয়ে পড়ে রয়েছে। কোন জায়গায় আব্বাস পড়ে রয়েছে, কোন জায়গায় কাসেম পড়ে রয়েছে, কোন জায়গায় আলী আকবর পড়ে রয়েছে, কোন জায়গায় আলী আসগর পড়ে রয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×